Administration

‘গুলাব’ তৎপরতা রাজ্য জুড়ে! ছুটি বাতিল ৫ অক্টোবর পর্যন্ত, দীঘায় মাইকিং, সরানো হচ্ছে পর্যটকদের, সারানো হচ্ছে বাঁধ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পূর্ব মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: “গুলাব” তৎপরতা রাজ্য জুড়ে। শনিবারই বিশেষ বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সতর্ক করে দেওয়া হয়েছে প্রতিটি জেলার জেলাশাসকদের। এদিকে, আগামী মঙ্গলবার-বুধবার (২৯-২৯ সেপ্টেম্বর) পর্যন্ত বিক্ষিপ্তভাবে দুর্যোগ চলতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এর ফলে, বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে! এখনও ডুবে আছে দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যেই ফের নতুন দুর্যোগ আসন্ন। পরিস্থিতি মোকাবিলায়, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ‘নবান্ন’। আগামী ৫ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

রাজ্য সরকারের ছুটি বাতিলের বিজ্ঞপ্তি :

এদিকে, আসন্ন ঘূর্ণীঝড় ‘গুলাব’ ও ঘূর্ণাবর্তের জোড়া ধাক্কার মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সহ উপকূল এলাকায় শনিবার দুপুর থেকে প্রশাসন মাইকিং করেছে। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি শনিবার দীঘায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করেন। তিনি জানান, নিচু এলাকা থেকে লোকজন সরিয়ে নিয়ে যাওয়ার কাজ আজ থেকে শুরু হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ ও জলের পাউচ। বিভিন্ন দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। NDRF ওSDRF ও পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে যে কোন ধরনের পরিস্থির মোকাবিলায়। তালছিটকিনির কাছে সেচ দপ্তরের উদ্যোগে ভেঙে যাওয়া কেলেঘাইয়ের বাঁধ মেরামতি শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়, যাতে আগে থেকেই জলমগ্ন এলাকার পরিস্থিতির আরও অবনতি না হয়। সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র নিজে শনিবার এই কাজে তদারকি করেন।

সতর্ক করা হচ্ছে পর্যটকদের :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago