Administration

প্রায় ১৫ একর জমিতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস গড়তে তৎপরতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে প্রায় ১৫ (১৪.৫) একর জমি তুলে দেওয়া হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। মেদিনীপুর সদর ব্লকের গোপগড় সংলগ্ন (জওহর নবোদয় বিদ্যালয়ের কাছে) মুড়াডাঙা মৌজাতে এই ক্যাম্পাস তৈরি হবে। প্রাথমিকভাবে সবকিছু স্থির হয়ে গেছে। বছরখানেক আগেই জেলাশাসক ডঃ রশ্মি কমলের উদ্যোগে এই জায়গা চিহ্নিত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্তভাবে তা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। শনিবার দুপুরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু এবং পি ডব্লুউ ডি’র ইঞ্জিনিয়াররা ওই জায়গা পরিদর্শন করলেন। ডাঃ কুন্ডু জানালেন, “জেলাশাসক ডঃ রশ্মি কমল আমাদের অনুমতি দিয়েছেন সীমানা বা প্রাচীর দেওয়ার বিষয়ে। সেই জন্যই আজ PWD ‘র এক আধিকারিকে নিয়ে ওই জায়গা পরিদর্শন করলাম। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের তরফে কাগজপত্র হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।”

জওহর নবোদয় বিদ্যালয় সংলগ্ন এই এলাকাতেই হবে দ্বিতীয় ক্যাম্পাস (ছবি : সংগৃহীত) :

মেদিনীপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হলে সেখার সুপার স্পেশালিটির নানা বিভাগ এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আবাসন তৈরি করা হবে বলে জানা গেছে। কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নতুন নতুন বিভাগ কিংবা অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলার প্রস্তাব আসে। জায়গার অভাবে তা করা যায়না। নতুন ক্যাম্পাস তৈরি হলে ক্যানসার ইউনিট সহ নানা জটিল চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে। বার্ণ ইউনিট এখন থাকলেও, তা খুবই ছোটো, সেটাও বড় করা হবে। এছাড়াও, বিভিন্ন প্রজেক্ট নিয়ে এগোনো সম্ভব হবে।” অপরদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে দু’টি অক্সিজেন প্ল্যান্ট (১ টি PSA ও ১ টি LMO) তৈরি করার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago