দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই:নজরে এবার ‘ভুয়ো স্টিকার’ লাগানো গাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে অভিযান চালানো হল শুক্রবার। জেলা শহর মেদিনীপুরে ঢোকার মুখে ধর্মায় এই অভিযান চালানো হয়। আটক করা হয় ২৫ টি গাড়ি। ভুয়ো ‘অন ডিউটি’ স্টিকার, বৈধ কাগজপত্র না থাকা সহ বিভিন্ন কারণে তাদের আটক করা হয় বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে। অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার এবং জেলা পরিবহন আধিকারিক (RTO) অমিত দত্ত।
প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে খবর ছিল, জেলা জুড়ে রমরমিয়ে ঘুরে বেড়াচ্ছে একাধিক ভুয়ো স্টিকার লাগানো গাড়ি। দেখলে মনে হবে কোনো প্রশাসনের গাড়ি। এছাড়াও, অকারণে ‘অন ডিউটি’ লাগানো, ‘প্রেস’ স্টিকার লাগানো সহ নানা অভিযোগ ছিল। অভিযান চালাতে গিয়ে অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে পরিবহন দপ্তরের আধিকারিকরা দেখেন, অনেক গাড়িরই বৈধ কাগজপত্র-ই নেই। ইনস্যুরেন্স, ট্যাক্স ফাঁকি দিয়েই চলছিল গাড়ি। সবমিলিয়ে এরকম ২৫ টি গাড়িকে আটক করা হয়েছে গতকাল। উপযুক্ত ফাইন করার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়। এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…