India

অলিম্পিকে ইতিহাস ভারতের! প্রথম দিনই রূপো জিতলেন মীরাবাঈ চানু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৪ জুলাই: সাত সকালেই ইতিহাস! প্রতিযোগিতার প্রথম দিনই অলিম্পিক পদক জিতে নিল ভারত। ৪৯ কেজি “ভারোত্তোলন বিভাগে” রুপো জিতলেন ভারতের মীরাবাঈ চানু। আজ (২৪ জুলাই) অলিম্পিকের দ্বিতীয় দিন হলেও, প্রতিযোগিতা আজ থেকেই শুরু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে রূপো জিতলেন চানু। প্রথম চেষ্টায় তিনি ৮৪ কেজি ওজন তোলেন। এর পর, দ্বিতীয়বার তোলেন ৮৭ কেজি। দ্বিতীয়বার চেষ্টা করেন ৮৯ কেজি ওজনের, কিন্তু তিনি ব্যর্থ হন। অন্যদিকে, ৯২ কেজি ওজন তোলেন চীনের হোও জিউই। মীরবাঈ শেষ পর্যন্ত ১১৫ কেজি ওজন তোলেন। শত চেষ্টা করেও ১১৭ তুলতে তিনি ব্যর্থ হন।

মীরাবাঈ চানু :

উল্লেখ্য যে, ২১ বছর আগে কর্ণম মালেশ্বরী ভারত্তোলনের মহিলা বিভাগে অলিম্পিক পদক জিতেছিলেন। এরপর, মীরাবাঈ চানু! রূপো জিতে ইতিহাস তৈরি করলেন। প্রসঙ্গত, সোনাজয়ী চীনের হোও জিউই তোলেন ১১৭ কেজি। তিনি মোট ২১০ কেজি তোলেন। চানু মোট ২০২ কেজি তোলেন। ৪৯ কেজি বিভাগে রুপো জয়ী হয়ে অলিম্পিকের ইতিহাসে ভারতের গৌরব বৃদ্ধি করলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু।

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago