Accident

নদীতে তলিয়ে গিয়ে পশ্চিম মেদিনীপুরে এক ব্যক্তির মৃত্যু! দেহ উদ্ধার প্রায় ১২ ঘন্টা পরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: পশ্চিম মেদিনীপুরে নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির! গোয়ালতোড় থানার হুমগড় এলাকায় শিলাবতী নদীর উপরে ভগ্নপ্রায় কাঠের ব্রিজ থেকে পড়ে, নদীর জলে তলিয়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বড়নগরা গ্রামের মাঝবয়সী ওই ব্যক্তি ব্রিজ থেকে নিচে পড়ে যান। তাঁর নাম অনিল দুলে বলে জানা গেছে। ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজা হলেও, তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি! পরদিন অর্থাৎ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা শিলাবতী নদীর জলে অনিলের দেহ ভাসতে দেখেন। এরপরই, পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে!

নদীতে তলিয়ে গিয়ে পশ্চিম মেদিনীপুরে এক ব্যক্তির মৃত্যু :

উল্লেখ্য যে, প্রতি বছর বর্ষা নামার আগে এই ব্রিজের বেহালদশা হয়। এলাকার মানুষের দাবি, পাকাপোক্ত ভাবে শিলাবতী নদীর উপর ব্রিজ প্রয়োজন। না হলে, এই ধরনের দুর্ঘটনা আগামী দিনেও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার লোকজন। এলাকার মানুষ এও অভিযোগ জানিয়েছেন, গত তিন মাস ধরে ভগ্নপ্রায় কাঠের ব্রিজ সংস্কারের কাজ চলছে তো চলছেই! যে কোন প্রয়োজনে, কুড়ি কিলোমিটার রাস্তা ঘুরে শহরে যেতে হচ্ছে। ফলে, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago