Administration

West Midnapore: কথা রাখলেন দুর্গাশঙ্কর! ‘মা’ কে ফিরিয়ে আনলেন পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভায়

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল:গত ১৪ এপ্রিল তিনি বেঙ্গল পোস্টের প্রতিনিধিকে জানিয়েছিলেন, “বন্ধ হয়ে যাওয়া মা ক্যান্টিন ফের চালু করব। সাধারণ মানুষ পুনরায় ৫ টাকায় ডিম, ভাত, তরকারি পাবেন।” সেই কথা রাখলেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান। বন্ধ হয়ে যাওয়া ‘মা ক্যান্টিন’ সোমবার (২৫ এপ্রিল) থেকে পুনরায় খুলে দেওয়া হল, সর্বসাধারণের জন্য।‌ খোদ চেয়ারম্যান নিজের হাতে দুপুরের খাবার পরিবেশন করলেন। তাঁর সঙ্গে ছিলেন, ভাইস চেয়ারম্যান আল্পনা রানী পাত্র সহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার আধিকারিকরাও। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১৬ মার্চ (২০২২) ক্ষীরপাই পৌরসভার দায়িত্ব নিয়েছেন দুর্গাশঙ্কর পানের পৌরবোর্ড। তার আগে‌ দীর্ঘসময় পৌর প্রশাসকমণ্ডলী’র হাতে ছিল পৌরসভা পরিচালনার ক্ষমতা। নবনির্বাচিত পৌরবোর্ডের চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্ব নিয়েই অভিজ্ঞ দুর্গাশঙ্কর পৌরসভায় বন্ধ হয়ে যাওয়া ‘মা ক্যান্টিন’ পুনরায় চালু করে ক্ষীরপাইবাসীর মন জিতলেন নিঃসন্দেহে।

পুনরায় চালু হল‌ ‘মা ক্যান্টিন’ :

উল্লেখ্য যে, দরিদ্র সাধারণ মানুষকে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার খাওয়ানোর উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে শুরু করেছিলেন, তাঁর স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন”। রাজ্যের বিভিন্ন পৌরসভা এলাকাতেই ধাপে ধাপে শুরু হয়েছে এই স্বল্পমূল্যের সরকারি ক্যান্টিন। ঢাকঢোল পিটিয়ে ঘাটাল মহকুমার ক্ষীরপাই পৌরসভাতেও মা ক্যান্টিনের উদ্বোধন করা হয় পৌরসভা নির্বাচনের প্রাক্কালে, গত ২৮ ডিসেম্বর (২০২১)। তবে, কিছুদিন চলার পরই ত বন্ধ হয়ে যায়! এনিয়েই বিরোধীরা সরব হয়েছিলেন, তবে কি ভোটের আগে ‘চমক’ দিতেই মহকুমাশাসক (সুমন বিশ্বাস) ও বিধায়কের (চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া) উপস্থিতিতে মা ক্যান্টিন উদ্বোধন করা হয়েছিল! গত ১৪ এপ্রিল এই বিষয়ক সংবাদ প্রকাশিত হয়েছিল বেঙ্গল পোস্ট সহ বিভিন্ন সংবাদমাধ্যমে। তখনই বর্তমান চেয়ারম্যান দুর্গাশঙ্কর জানান, দ্রুত মা ক্যান্টিন চালু করা হবে। সেই কথা রাখলেন তিনি। সোমবার থেকে ক্ষীরপাই পৌরসভায় পুনরায় চালু হল ‘মা ক্যান্টিন’; যেখানে মাত্র ৫ টাকায় পৌরসভায় বিভিন্ন কাজের সূত্রে আসা দরিদ্র জনসাধারণের দুপুরের পাতে তুলে দেওয়া হবে ডিমের ঝোল, ভাত, তরকারি প্রভৃতি।

ক্ষীরপাই পৌরসভায় পুনরায় চালু হল বন্ধ হয়ে যাওয়া ‘মা ক্যান্টিন’ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago