Tragic Death

Accident: মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে মর্মান্তিক দুর্ঘটনা! বাইকে করে মাছ কিনতে বেরিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক মহিলা ও এক পুরুষের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল:সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা ও এক পুরুষের। মঙ্গলবার সকাল ছ’টা-সাড়ে ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে, খড়্গপুর গ্রামীণ থানার রূপনারায়ণপুর সংলগ্ন বালিহাটি ওভারব্রিজের কাছে জাতীয় সড়কের (NH 16 এবং NH 60 এর সংযোগস্থলে) উপর। মৃত ব্যক্তির নাম, হিরু গায়েন। বয়স আনুমানিক ৪৫। মৃতা’র নাম মেহেরজান বিবি।‌ বয়স আনুমানিক ৪৮। দু’জনই মেদিনীপুর কোতোয়ালী থানার অন্তর্গত হাতিহল্কা সংলগ্ন রাজারবাগান এলাকার বাসিন্দা এবং পেশায় মাছ ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁরা হাতিহল্কা থেকে খড়্গপুর শহরের গোলবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন মাছ কিনতে। মাঝপথে দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনেরই! খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

মর্মান্তিক দুর্ঘটনা :

জানা গেছে, একই গ্রামের বাসিন্দা, পেশায় দুই মাছ ব্যবসায়ী এই ব্যক্তি ও মহিলা ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন খড়্গপুরের গোলবাজারের উদ্দেশ্যে। হিরু গায়েন নামে বছর ৪৫ এর ওই ব্যক্তির বাইকের পেছনে বসেছিলেন মেহেরজান বিবি (৪৮)। তবে, দু’জনের মাথায় ছিল না হেলমেট! সকাল ৬ টা- সাড়ে ৬ টা নাগাদ, রূপনারায়ণপুর এলাকায় জাতীয় সড়কের উপর তাঁদের বাইকের পেছনে ধাক্কা মারে একই অভিমুখে যাওয়া একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় বাইকে থাকা তাঁরা দু’জনই ছিটকে পড়েন রাস্তার উপর। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত পৌঁছয় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, রূপনারায়ণপুর এলাকায় ওই ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনাটি ঘটে, বাইক ও ট্রাক দুটিই একই সময়ে খড়্গপুরের দিকে (ডান দিকে) টার্ন নেওয়ার সময়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাইকের পেছনে ধাক্কা মারলে, এই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে, ঘাতক ট্রাকটি পলাতক। পুলিশ ওই ট্রাকের তল্লাশি শুরু করেছে এবং ঘটনারও তদন্ত শুরু করেছে। তবে, এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago