Administration

Kharagpur: “কে কখন দল ছেড়ে চলে যাবে, বোর্ড ভেঙে যাবে, এই ভয়ে CIC-দের নাম ঘোষণা করতে পারছেনা তৃণমূল”, খড়্গপুরে দিলীপের কটাক্ষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল:”তৃণমূলের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট! কেউ কাউকে বিশ্বাসই করতে পারছে না। কে সামনে থাকবে, কে পিছনে থাকবে, তাই নিয়ে চরম দ্বন্দ্ব। কে কখন দল ছেড়ে চলে যাবে, বোর্ড ভেঙে যাবে, সেই ভয়ে সিআইসি নিয়ে সিদ্ধান্তই নিতে পারছেনা! ওদের দলের কাউন্সিলররাই বলছেন, দলে আমাদের কোনো গুরুত্বই নেই! নিজেদের দ্বন্দ্বে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে পারছেনা। আর, তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।” খড়্গপুর পৌরসভায় এখনও অবধি সিআইসি (Chairman in Council)-দের নাম ঘোষণা করতে না পরায়, রবিবার রেলশহরে বসে এভাবেই শাসকদলকে আক্রমণ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।‌ প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ মার্চ চেয়ারম্যান শপথ নিয়েছেন। তারপর ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণও সম্পন্ন হয়েছে। তবে, ৫-টি সিআইসি পদের জন্য এখনও কাউকে স্থির করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। আর, এ নিয়েই বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুললেন!

দিলীপ ঘোষ খড়্গপুরে:

অন্যদিকে, খড়্গপুর পৌরসভার বিরোধীদলের কাউন্সিলর থেকে শুরু করে সাধারণ মানুষ, স্পষ্টতই জানাচ্ছেন জল, জঞ্জাল, ট্যাক্স, PWD র মতো গুরুত্বপূর্ণ দপ্তরের সিআইসি না থাকায় সমস্যা বাড়ছে। বিজেপি কাউন্সিলর (২৬ নং ওয়ার্ড) অনুশ্রী বেহারা’র অভিযোগ, “গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সিআইসি-দের নাম ঘোষণা করতে পারেনি তৃণমূল। আর, এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রায় দেড় মাস হতে চললো, এই সমস্ত দপ্তরগুলি থেকে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না।” একই কথা জানিয়েছেন কংগ্রেস কাউন্সিলর (২২ নং ওয়ার্ড) মধু কামি-ও। তাঁর মতে, “এখনো পূর্ণাঙ্গ বোর্ড গঠিত না হওয়ায় নিঃসন্দেহে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। এমনকি, আমাদের কাউন্সিলরদেরও কাজ করতে সমস্যা হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তৃণমূল CIC-দের নাম ঘোষণা করতে পারেনি বলে আমিও শুনেছি।” যদিও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়ে ভাইস চেয়ারম্যান তৈমুর আলি খান জানিয়েছেন, “সেরকম কিছু সমস্যা হচ্ছে না। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-রা আছিতো। আমরা কাজ করছি।‌ তবে, দ্রুত নাম ঘোষণা করা হবে বলে জানতে পেরেছি।” এনিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ভিত্তিহীন। সমস্ত কাউন্সিলররাই মিলেমিশে কাজ করছেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-রাও আছেন। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে অনুমোদন এলে সিআইসি-দের নামও ঘোষণা করে দেওয়া হবে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যেই সিআইসি-দের নাম জানিয়ে দেওয়া হবে।” ‌

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago