Weather Update

Summer: বইছে লু, ৪৩ এর তাপে পুড়ছে মেদিনীপুর-ঝাড়গ্রাম! বৃষ্টির পূর্বাভাস নেই, তাপপ্রবাহ চলবে সমগ্র জঙ্গলমহলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল:৪৩ এর তাপে পুড়ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ সমগ্র পশ্চিমাঞ্চল তথা জঙ্গলমহল। বৃষ্টি নয়, ফের একবার তাপপ্রবাহের সর্তকতা দেওয়া হয়েছে এই চার জেলা ছাড়াও, বীরভূম ও দুই বর্ধমানে। এমনকি, রবিবার তিলোত্তমাতেও ছিল মরশুমের উষ্ণতম দিন। কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বাধিক তাপমাত্রা ছিল ৪৩ (৪২.৬৪) ডিগ্রি। সঙ্গে বইছে হিট ওয়েভ (Hit Wave) বা লু (Loo)। রাজ্যের এই পশ্চিমাঞ্চল জুড়ে, আগামী কয়েকদিন এরকমই তাপপ্রবাহ চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।

একটু শান্তি :

প্রসঙ্গত উল্লেখ্য, তীব্র দাবদাহে একটু কালবৈশাখীর অপেক্ষায় চাতক পাখির মতো বসে রয়েছেন দক্ষিণবঙ্গবাসী! কিন্তু, আপাতত সেই আশা নেই। বরং, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বুধবার থেকে। অর্থাৎ, এই সাত জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে আকাশ কখনও পরিষ্কার থেকেছে আবার কখনও মেঘলা। তবে, তাতে ভ্যাপসা অস্বস্তিকর গরম বেড়েছে! এক এক দিন সকালে মেঘলা করে এলেও বেলা বাড়ার সঙ্গে চড়া হয়েছে রোদ। এর মধ্যেই, দুঃশ্চিন্তার খবর হল, আগামী ২৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মনে করা হচ্ছে, ‘এল নিনো’ (El Nino)’র দাপটেই এবার দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হতে পারে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago