West Bengal

Hit Alert: ‘শিশুদের স্বার্থে’ মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি জারি রাজ্য জুড়ে! বৃহস্পতিবার অবধি মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল:আজ, সোমবার (২৫ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অবধি তাপপ্রবাহের (Hit Wave) সর্তকতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর। মঙ্গলবার অবধি প্রায় সারা দক্ষিণবঙ্গ (দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর ছাড়া) জুড়ে তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে বৃহস্পতিবার অবধি তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এই সমস্ত এলাকায় সাধারণ মানুষকে দিনের বেলায় (বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা) যথাসম্ভব কম বেরোনোর অথবা ছাতা নিয়ে বেরোনোর পরামর্শ দেয়া হয়েছে। প্রচুর পরিমাণে জল পানীয় জাতীয় দ্রব্য পান করার উপদেশ দেওয়া হয়েছে।‌ শিশু ও বৃদ্ধদের সাবধানে রাখার কথা বলা হয়েছে।

একটু শান্তি :

এদিকে, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে, রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয় মর্নিং সেশনে বা সকালে বা প্রাতঃকালীন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য, জেলা বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে যাতে পর্যাপ্ত পানীয় জলের সুবন্দোবস্ত থাকে সেই দিকটিও দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলি প্রাতঃবিভাগেই ক্লাস হচ্ছে। এক্ষেত্রে, উচ্চ বিদ্যালয়গুলিতে পানীয় জল এবং বিদ্যুতের অবিচ্ছিন্ন পরিষেবা আছে কিনা তা দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই সমস্ত স্কুলগুলিও প্রাতঃকালে করা যেতে পারে। পরীক্ষা চলাকালীন যাতে পর্যাপ্ত পানীয় জল ও ওআরএসের সুবন্দোবস্ত থাকে, সেই বিষয়টিও দেখার জন্য বিভিন্ন উচ্চ বিদ্যালয়গুলিকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago