দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ ডিসেম্বর: জেলাজুড়ে কৃষকদের হাহাকার! সরকারের প্রতি করুণ আর্তি। কৃষিঋণ মুকুবের দাবিতে বিক্ষোভ-আন্দোলন অসহায় কৃষকদের। তাঁদের আবেদন, “এমনিতেই এই বছর তিন-চারবার বন্যায় ফসলের ক্ষতি হয়েছে। তারপরেও ফের কৃষি ঋণ নিয়ে ধান, আলু লাগিয়েছি। জাওয়াদের বৃষ্টি সেটাও শেষ করে দিয়েছে। এবার সেই কৃষি ঋণ মুকুব না করলে, নতুন করে আর চাষ করতে পারবনা। আর, চাষ করতে না পারলে সারা বছর খাব কি! সপরিবারে মৃত্যুবরণ করা ছাড়া উপায় থাকবে না”। এমনই কাতর আবেদন নিয়ে এবার সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখালেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকার কৃষকরা। সোমবার কেশপুরের ধলহারা সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত চাষিরা। সমবায় সমিতিতে নিজেদের দাবি জানিয়ে স্মারকলিপি জমাও দিলেন।
প্রসঙ্গত, জাওয়াদের প্রভাবে অতিভারি বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুর জেলার চাষিরা। ঋণ নিয়ে চাষ করে কার্যত সর্বস্বান্ত হয়েছেন কেশপুর এলাকার চাষিরা। সেই ঋণ মুকুবের দাবি নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর ধলহারা অঞ্চলের ধলহারা সমবায় সমিতির সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন, এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা। আন্দোলনরত সঞ্জয় সিট, অশোক কারক, রেখা বাউড়িরা বললেন, “সমবায় সমিতি থেকে যে ঋণ নিয়ে আমরা চাষ করেছিলাম। দয়া করে তা মুকুব করুক সরকার। জলে সব ফসল নষ্ট হয়ে গেছে। ধান, আলু, সবজি কিছু নেই। নতুন করে ঋণ না দিলে, আমরা আর চাষ করতে পারবনা। আমরা একেবারে শেষ হয়ে যাব”। এই সম্বন্ধে ধানঘরা সমবায় সমিতির পক্ষ থেকে নীহাররঞ্জন রায় জানান, তাঁরাও কৃষকদের এই দাবিকে সমর্থন করেন। প্রায় এক কোটির উপর লোন ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে এই সমিতি থেকে। কৃষকদের এই দাবিকে সমর্থন জানিয়ে এই আবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষ অর্থাৎ বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষকে তাঁরা জানাবেন। জানা গেছে, ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…