Accident

Accident: সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা মেদিনীপুরে! বাসের ধাক্কায় মৃত্যু হল যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ ডিসেম্বর: সাতসকালেই মেদিনীপুর শহর সংলগ্ন (ধর্মার কাছে) কোলসান্ডা এলাকায়, রাজ্য সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা! দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মেদিনীপুর থেকে ঘাটালগামী ‘আপনজন’ নামক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। মৃতের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ওই যুবকের পরিবারের খোঁজ করা হচ্ছে।

মৃত যুবক :

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকাল ১০ টা নাগাদ, মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কের উপর ধর্মা সংলগ্ন কোলসানডা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ওই যুবক কেশপুর থেকে মেদিনীপুর অভিমুখে যাচ্ছিলেন। দ্রুতগামী (সুপার ফাস্ট) বাসটি মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস আর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়! ছিটকে পড়েন বাইক আরোহী। মাথায় হেলমেট থাকলেও শেষ রক্ষা হয়নি! ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটকে রেখে পুলিশে খবর দেয়। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে, মৃতদেহ উদ্ধার করে এবং বাসটিকে আটক করে। মৃতদেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বছর ৪০-৪৫ এর ওই যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago