Animal

Midnapore: জঙ্গলে মহিষ খুঁজতে গিয়ে দলছুট হাতির হামলায় মৃত্যু দাদার, আশঙ্কাজনক ভাই! শোকের ছায়া শালবনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: গবাদি পশু (মহিষ) খুঁজতে বেরিয়ে দলছুট দাঁতালের হামলায় প্রাণ হারালেন দাদা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভাই। মঙ্গলবার রাত্রি ১০টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের অধীন শালবনী থানার বাঘপিছলা গ্রামে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। অপরদিকে, পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বনদপ্তর।

জঙ্গলমহলে হাতি (প্রতীকী ছবি):

বিজ্ঞাপন (Advertisement):

পুলিশ ও বনদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শালবনী ব্লকের বাঘপিছলা গ্রামের বাসিন্দা বঙ্কিম মাহাত (৫২) এবং তাঁর ভাই কালীপদ মাহাত (৪৫) তাঁদের একটি গবাদি পশুর (মহিষের) খোঁজে বেরিয়েছিলেন। খুঁজতে খুঁজতে গ্রাম সংলগ্ন জঙ্গলে (মহুলবনীর জঙ্গলে) পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেখানেই একটি দলছুট দাঁতালের একেবারে মুখোমুখি হয়ে যান দু’ভাই। দাঁতালের আক্রমণে গুরুতর জখম হন দু’জনই। তাঁদের চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যান শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা বঙ্কিম মাহাত (৫২)-কে মৃত ঘোষণা করেন। তাঁর ভাই কালীপদ মাহাত-কে আশঙ্কাজনক অবস্থায় রাত্রি ১১টা নাগাদ স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। গভীর রাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার বাবলু মান্ডি বলেন, “ওখানে যে একটি দলছুট হাতি অবস্থান করছিল তা ওঁরা জানতেন না। হঠাৎই হাতির মুখোমুখি হলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বনদপ্তর ওই পরিবারের পাশে থাকবে। সরকারি নিয়ম মেনে চব্বিশ ঘণ্টার মধ্যেই মৃতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে। সেইসঙ্গে নিয়ম অনুযায়ী পরিবারের একজন হোমগার্ডের চাকরিও পাবেন। আহত ব্যক্তির চিকিৎসার বিষয়েও বনদপ্তর সাহায্যের হাত বাড়িয়ে দেবে।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago