Animal

Elephants: প্রায় ৮ ঘন্টা পর পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে হাতির হামলায় মৃত ছাত্রের দেহ উদ্ধার করল বনদপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: প্রায় ৮ ঘন্টা পর কেশিয়াড়িতে হাতির হামলায় মৃত ছাত্রের দেহ উদ্ধার করল পুলিশ ও বনদপ্তর! শনিবার রাত্রি ১১টা নাগাদ খড়্গপুর ডিভিশনের অধীন কেশিয়াড়ি ব্লকের হাতিগেড়িয়ার জঙ্গল থেকে দেবপ্রিয় মাহাত (পাঁচু) নামে বছর ১৫-র ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে বনদপ্তর। উল্লেখ্য যে, শনিবার বিকেল ৩টা নাগাদ বনদপ্তরের কাছে খবর পৌঁছয় হাতিগেড়িয়ার জঙ্গলে হাতির হামলায় মৃত্যু হয়েছে এক কিশোরের। সমাজমাধ্যমে ঘুরতে থাকে সেই ছবি। এরপরই, হুলা পার্টির সদস্যদের নিয়ে পুলিশ ও বনদপ্তর তন্ন তন্ন করে ওই কিশোরের মৃতদেহ খুঁজতে থাকে সুবিশাল হাতিগেড়িয়ার জঙ্গলে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও, মৃতদেহ খুঁজে পাওয়া যায় না! শেষ পর্যন্ত ওই জঙ্গলেই রাত্রি ১১টা নাগাদ দেহ উদ্ধার করে পুলিশ ও বনদপ্তর।

তখনও চলছিল খোঁজাখুঁজি:

বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, ৬০-৭০টি হাতির একটি দল গত কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে কেশিয়াড়ির আশেপাশে। নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা ধান। শনিবারও দিনভর কেশিয়াড়ির হাতিগেড়িয়ার জঙ্গলে অবস্থান করছিল প্রায় ৭০টি হাতির বিশাল দলটি। খাজরা গ্রাম পঞ্চায়েতের বড় পারুয়া এলাকার বাসিন্দা, অষ্টম শ্রেণির ছাত্র দেবপ্রিয় মাহাত শনিবার দুপুর নাগাদ হাতি দেখতেই জঙ্গলে গিয়েছিল বলে পরিবারের দাবি। জঙ্গলে দলছুট একটি হাতি তাকে পিষে দেয় বলে প্রাথমিক অনুমান। খড়্গপুর রেঞ্জের DFO মণীশ কুমার যাদব বলেন, “বারবার এলাকাবাসীদের সতর্ক করা সত্ত্বেও, অতি উৎসাহী হয়ে ছবি তুলতে বা হাতি দেখতে ভিড় করছেন তাঁরা। নাবালকের মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক! আমরা আবারও সকলকে সতর্ক করছি। পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গত ১৬ মার্চ কেশিয়াড়ি সংলগ্ন জঙ্গল রাস্তায় হাতির হামলায় মৃত্যু হয়েছিল কেশিয়াড়ি হাই স্কুলের শিক্ষক বাদল চন্দ্র দত্তের!

শেষ পর্যন্ত দেহ উদ্ধার হয়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago