Kharagpur

Kharagpur: খড়্গপুর শহরে পেঁয়াজ বোঝাই লরির ধা*ক্কায় বাইক আরোহীর মৃ*ত্যু ঘিরে চা*ঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: ‘রেল শহর’ খড়গপুরে পেঁয়াজ বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর! শুক্রবার ভোর ৫টি ৪৫ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ইন্দা এলাকায় খড়গপুর লোকাল থানার গেটের ঠিক সামনেই ওটি রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম সুরজিৎ শীল বলে জানা গেছে পুলিশ সূত্রে। বাড়ি খড়গপুর শহরের তালবাগিচা একলাকায়। ওই যুবক পেশায় টাটা হিতাচি কারখানার একজন কর্মী বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে ডিউটি সেরে নিজের বাইকে করে বাড়ি ফেরার পথে ইন্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি পেঁয়াজ বোঝাই লরি পিছন থেকে ধাক্কা মারলে রাস্তার উপরই পড়ে যান সুরজিৎ। এরপর লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। স্থানীয়দের তৎপরতায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ।

খড়্গপুর গ্রামীণ থানা (প্রতীকী ছবি):

প্রসঙ্গত উল্লেখ্য, মাস দুয়েক আগেই পেঁয়াজ বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল খড়গপুর শহরের এক যুবকের। সেই নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। ওই ঘটনায় লরির চালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। এমনকি লরির চালককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পুলিশও। শুক্রবার ফের একইরকমভাবে দুর্ঘটনা ঘটায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ-প্রশাসনের উপর! যদিও, ঘাতক ট্রাকটিকে আটক করে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago