Animal

ঝাড়গ্রাম ডিয়ার পার্ক থেকে পালিয়ে গেল চিতাবাঘ! জোর তল্লাশি ঝাড়গ্রাম ও মেদিনীপুর জুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৭ অক্টোবর: জঙ্গলমহল ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম ডিয়ার পার্ক (ঝাড়গ্রাম মিনি জু) থেকে পালিয়ে গেলো একটি লেপার্ড বা চিতা বাঘ (Leopard ????)! সিসি ক্যামেরায় ধুলো দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ পালিয়ে যায় এই লেপার্ড-টি। ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন ও বনদপ্তরের তরফে চালানো হচ্ছে জোর তল্লাশি। শহর জুড়ে সতর্ক করে মাইকিং চলছে। এখনও খোঁজ মেলেনি এই চিতা বাঘ (নাম- অশ্বিনী) টির।

এই চিতাবাঘটিই পালিয়ে যায় :

ওই লেপার্ড বা চিতার খাঁচা জুড়ে সিসি ক্যামেরা লাগানো থাকলেও এখনো পর্যন্ত (বৃহস্পতিবার মধ্যরাত অবধি) চিতার কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে, পুজোর বাজারের জন্য রাস্তায় ভিড়। দু’দিকে শাল জঙ্গল। সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে, সাধারণ মানুষের অভিযোগ, এই চিড়িয়াখানা ঝাড়গ্রাম বনদপ্তরের অধীনে। চিড়িয়াখানা থেকে মাত্র ৩ কিমি দূরে ডিএফও অফিস। তবুও, অনেক দেরিতে তৎপরতা দেখা গেছে। বাঘের খোঁজ তো দূরের কথা, কি করে ধরা হবে তারও কোনো ব্যাবস্থা গ্রহণ করা হয়নি দ্রুত! চরম আতঙ্কে ডিয়ার পার্ক সংলগ্ন এলাকার দোকানদার থেকে গ্রামের মানুষ। পাশেই পুলিশ লাইন। সেখানেও আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কের রেশ এসে পৌঁছেছে ঝাড়গ্রাম লাগোয়া জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরেও। সতর্ক করা হয়েছে মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকেও।

করা হচ্ছে সতর্ক :

ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, “বিষয়টি খোঁজ নিয়ে জেনেছি একটি চিতাবাঘ পালিয়ে গিয়েছে। কী ভাবে পালাল, তা তদন্ত করে দেখা হবে। ওই চিতাবাঘটির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।” ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, “ডিয়ার পার্ক থেকে একটি চিতাবাঘ পালিয়ে গিয়েছে। তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। মানুষকে সতর্ক ও সাবধান করে মাইকে প্রচার করা হচ্ছে।” রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় এ সম্পর্কে সংবাদমাধ্যমে জানিয়েছেন, “ঝাড়গ্রাম ‘মিনি জু’র বাসিন্দা দু’টি চিতাবাঘের মধ্যে একটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টা নাগাদ খাঁচা থেকে পালিয়ে যায়। এই খাঁচার জালে কিছু মেরামতির কাজ হচ্ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মেরামতিতে ত্রুটির কারণে কিছুটা ফাঁক থেকে গিয়েছিল। সেখান থেকেই চিতাবাঘটি পালিয়ে যায়। তার সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছেন বন দফতরের আধিকারিক এবং কর্মীরা।”

অশ্বিনী :

***পড়ুন : ১৮ ঘন্টা পর খোঁজ মিলল বাঘ বাবাজীর…..

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago