Animal

Elephant Death: দক্ষিণবঙ্গের অন্যতম বয়স্ক হাতির মৃত্যু শালবনীর লক্ষ্মণপুরে! “করা হবে ময়নাতদন্ত”, জানাল মেদিনীপুর বনবিভাগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর: রবিবার সাত সকালেই মেদিনীপুর বন বিভাগের লালগড় রেঞ্জের অন্তর্গত শালবনী ব্লকের লক্ষ্মণপুর এলাকায় মাঠের মাঝে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বনদপ্তর এবং স্থানীয়দের অনুমান, দক্ষিণবঙ্গের অন্যতম বয়স্ক বা সবথেকে বেশি বয়সী হাতি ছিল এটি! বয়স আনুমানিক ৩০-এর কাছাকাছি। স্বাভাবিকভাবেই, পূর্ণবয়স্ক এই হাতিটির মৃত্যুতে শোকের ছায়া এলাকায়! ঘটনাস্থলে পৌঁছেছেন মেদিনীপুর বনবিভাগের আধিকারিকরা। আছেন শালবনী থানা তথা পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ কর্মীরাও। কয়েকশো উৎসাহী মানুষ ভিড় জমিয়েছেন এলাকায়।

মৃত্যু পূর্ণবয়স্ক দাঁতাল হাতিটির:

এদিকে, পূর্ণবয়স্ক এই দাঁতাল হাতিটির মৃত্যু হল কিভাবে? তা নিয়েই এই মুহূর্তে জল্পনা এলাকাবাসীর মধ্যে। প্রাথমিক অনুমান, বয়স জনিত কারণে বা অসুস্থ হওয়ার কারণেই মৃত্যু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পূর্ণবয়স্ক দাঁতাল-টিই তার দলের ‘প্রধান’ ছিল। তাই, ড্রাইভের সময় বা এলাকা পরিবর্তনের সময়, নিজে সবার পেছনে থাকত সে। তাই, দ্রুত গতিতে পালানোর সময়, কাছাকাছি থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না! কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুর শহর থেকে চিকিৎসকদল পৌঁছবেন, তার পরেই সঠিক কারণ বোঝা যাবে বলে মেদিনীপুর বনবিভাগের আধিকারিকরা জানিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত এডিএফও (ADFO) বিজয় চক্রবর্তী জানিয়েছেন, “নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করা হবে। তারপরই সঠিক কারণ বোঝা যাবে।” তিনি এও জানিয়েছেন, ময়নাতদন্তের পর, চিকিৎসক ও বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এসওপি (SOP) মেনে ওই এলাকাতেই, গভীর জঙ্গলের মাঝে, পূর্ণবয়স্ক হাতিটিকে দাহ করা হবে।”

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago