Politics

শত শত মহিলাদের নিয়ে ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল, শহীদ মাতঙ্গিনী ব্রিগেড! ‘লাল সুনামি’ আছড়ে পড়ল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ১ম জেলা সম্মেলনের সূচনা হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে। চন্দ্রকোনা টাউনের চার প্রান্ত থেকে শত শত মহিলাদের নিয়ে চারটি মিছিল ক্যাপ্টেন লক্ষী সেহগাল, শহিদ মাতঙ্গিনী হাজরা, সাধনা পাত্র, কনক মুখার্জি ব্রিগেড সমাবেশ স্থলে যেন ‘লাল‌ সুনামি’ নিয়ে আছড়ে পড়ে। মাঠ উপচে সড়ক রাস্তা দখল নেয় গরীব ক্ষেতমজুর সহ পিছিয়ে পড়া অনগ্রসর জনজাতির মহিলারা। সেই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ, রাজ্য সভানেত্রী অঞ্জু কর, সর্বভারতীয় মহিলা নেত্রী দেবলীনা হেমব্রম। বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলি তুলে ধরে যথাক্রমে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন।

সভায়:

দিল্লির মোদী সরকার আসলে কর্পোরেটের স্বার্থ রক্ষার তাগিদে দেশের সম্পদ বেসরকারীকরণ ও বিক্রি করে দেশদ্রোহীতার কাজ করছে বলে মহিলা নেত্রীদের অভিযোগ। অন্যদিকে, রাজ্যের তৃণমূল দল দুর্নীতি, কাটমানি আর সিন্ডিকেটের ক্ষমতা কায়েম করেছে বলে তাঁদের আক্রমণ! নেত্রীদের বক্তব্য, “তৃণমূলকে উৎখাত করলেই বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।” এই অরাজকতার বিরুদ্ধে মহিলাদেরও গুরুদায়িত্ব পালন করা সহ আন্দোলনের মধ্য দিয়ে অতীত ঐতিহ্য পুনরুদ্ধার করার সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান বাম নেত্রীরা।

Advertisement:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago