Animal

Elephant Ramlal: সাত সকালেই পশ্চিম মেদিনীপুরে ৬০নং জাতীয় সড়কের উপর একের পর এক ট্রাক আটকে রামলালের ‘তোলা আদায়’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: ধানের বস্তা বোঝাই ছোটো পিকাপ ভ্যান হোক কিংবা জরুরি পণ্য ভর্তি কন্টেনার; রামলাল-কে ‘তোলা’ না দিয়ে যাওয়ার উপায় কি! পছন্দমতো তোলা (পড়ুন খাবার) পেয়ে কখনও উদরপূর্তি করল, আবার কখনও না পেয়ে জিনিসপত্র রাস্তায় ছড়াল! সোমবার সাত সকালে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা-চন্দ্রকোনারোড ৬০নং (অধুনা ১৪ নং) জাতীয় সড়কের উপর ঠিক এভাবেই ‘দাদাগিরি’ দেখাল জঙ্গলমহলবাসীর প্রিয় দাঁতাল রামলাল। সোমবার সাড়ে সাতটা-আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ল্যাদাপোল এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর একটি ট্রাক থেকে ধান লুট করেও খেল রামলাল। রামলালের এই তাণ্ডবে জাতীয় সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে বিভিন্ন যানবাহন। আর, সেই দৃশ্য তারিয়ে তারিয়ে উপলব্ধি করলেন সাধারণ মানুষ থেকে বাস কিংবা চার চাকাতে থাকা যাত্রীরা

রামলালের দাদাগিরি:

স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রামলাল নামক পূর্ণবয়স্ক রেসিডেন্সিয়াল হাতিটি গড়বেতার ল্যাদাপোল এলাকায় জাতীয় সড়ক পারাপারের সময় ধান বোঝাই লরি আটকে ধান সহ বিভিন্ন খাবার খেয়েছে। খাবার পর বস্তাগুলি সে ছড়িয়ে দেয় রাস্তার উপর। শুধু তাই নয়, অন্যান্য ট্রাকগুলিতেও তাণ্ডব চালিয়েছে সে। একটি যাত্রীবাহী বাসের দিকেও মেজাজ নিয়ে এগিয়ে গিয়েছিল! তবে, খাবার নেই বুঝতে পেরে পিছুটান দেয়। এরপর, কাছাকাছি থাকা একটি পেট্রোল পাম্পের দিকেও গিয়েছিল রামলাল। তবে, কোন মানুষজনকে আক্রমণ করে নি সে। ওই এলাকায় দাদাগিরি দেখিয়ে শেষ পর্যন্ত জঙ্গলে প্রবেশ করে রামলাল। উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে রামলাল গড়বেতা, হুমগড়, বাঁকুড়া প্রভৃতি এলাকাগুলিতেই অবস্থান করছে।

ধানের গাড়িতে তাণ্ডব:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago