Paschim Medinipur

Paschim Medinipur Accident: পুরী থেকে গঙ্গাসাগর যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুরে উল্টে গেল পর্যটক বোঝাই বাস! আহত প্রায় ৪০ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: রবিবার কাকভোরে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা! একটি পর্যটক বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এদিন। ঘটনায় আহত হলেন প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা চিকিৎসাধীন মকরামপুর গ্রামীণ হাসপাতালে। তবে, দুপুর নাগাদ জানা গেছে, আহতদের অবস্থা স্থিতিশীল।

বাস দুর্ঘটনা :

জানা গিয়েছে, এদিন একটি পর্যটক বোঝাই বাস উড়িষ্যার পুরী থেকে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দিয়েছিল। নারায়ণগড়ের উকুনমারীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় পর্যটক বোঝাই বাসটি। বাসে অন্তত ৬০-৬৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হন তাঁদের মধ্যে প্রায় ৪০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে বেশ কয়েকজন মহিলা ও শিশু সহ ২০ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাসযাত্রী সকলেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায় বলে জানা গেছে। যাত্রীরা জানান, গত সোমবার (২৫ সেপ্টেম্বর) তাঁরা বাড়ি থেকে বেরোন। দীঘা ও পুরী হয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। মাঝপথে বাসের চালক খালাসীকে গাড়ি চালাতে দিলে এই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago