Arrested

Midnapore: দিল্লি-কলকাতা নয়, এবার বান্ডিল বান্ডিল ৫০০ আর ২০০০ টাকার নোট সহ পশ্চিম মেদিনীপুর সীমান্তে গ্রেপ্তার এমামুল হোসেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: এবার আর কলকাতা বা দিল্লি নয়, পশ্চিম মেদিনীপুর-উড়িষ্যা সীমান্তে দাঁতনের বাই পাটনা এলাকায় পুলিশি নাকাতে বান্ডিল বান্ডিল ৫০০ ও ২০০০ টাকার নোট সহ গ্রেফতার হলেন এক যুবক। সোমবার ভোররাতে সন্দেহভাজন এই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের নাম এমামুল হোসেন বলে জানতে পেরেছে পুলিশ। তার কাছ থেকে নগদ প্রায় ১৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার তাকে দাঁতন আদালতে পেশ করা হয়‌ বলেও জানা গেছে।

বান্ডিল বান্ডিল নোট উদ্ধার:

পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর-উড়িষ্যা সীমান্তে বাই পাটনা এলাকাতে পুলিশি নাকা চলাকালীন সোমবার ভোরে একটি মারুতি প্রাইভেটকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিলেন দাঁতন থানার পুলিশ। আর সেই সময়ই ওই গাড়িতে থাকা এক যুবক পালাতে চেষ্টা করে! পিছু ধাওয়া করে তাকে ধরে তল্লাশি করলে, তার শরীর থেকে প্রায় ১৬ লক্ষ টাকা উদ্ধার হয়। সবই ৫০০ ও ২০০০ টাকার বান্ডিল। এত পরিমাণ টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন, যুবক তার সদুত্তর দিতে না পারায়, ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, বছর ৩৫’র যুবকের নাম এমামুল হোসেন। বাড়ি হুগলির চন্ডীতলা থানা এলাকায়। ধৃতের কাছ থেকে ৫০০ ও ২০০০ টাকার নোটের বান্ডিলে মোট ১৫ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত যুবককে গ্রেফতার করে সোমবার দাঁতন আদালতে পেশ করে দাঁতন থানার পুলিশ। বিচারক ওই যুবকের ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে, যুবককে গ্রেফতার করার সময়, তার সাথে থাকা অপর তিন জন প্রাইভেট কার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গরু পাচারকান্ডে গ্রেফতার এনামুল হকের সঙ্গে এই যুবকের নামের মিল নেহাতই কাকতালীয়!

ধৃত যুবক এনামুল হোসেন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago