Education

Paschim Medinipur: আগামী ১৮ এপ্রিল থেকে প্রাথমিকে ‘মর্নিং সেশন’ এর বিজ্ঞপ্তি জারি করল পশ্চিম মেদিনীপুর DPSC

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: সবে এপ্রিলের ১০, তাতেই ৩৮ ডিগ্রি’র তাপে পুড়ছে মেদিনীপুর! সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪৭ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ৩২.০৯ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও তাপপ্রবাহ বা হিট ওয়েভ (Heat Wave) এর সতর্কতা জারি করা হয়েছে। আর তাই, শিশু শিক্ষার্থীদের কথা ভেবে আগামী ১৮ এপ্রিল (২০২৩) থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় মর্নিং সেশনে বা প্রাতঃ বিভাগে (Morning Session) অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা DPSC’র তরফে। সোমবার সন্ধ্যা নাগাদ বিজ্ঞপ্তি জারি করে এস.আই বা অবর বিদ্যালয় পরিদর্শকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ:

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ১ এপ্রিল থেকে সাধারণত মর্নিং সেশনে প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্লাস হত। এবার, সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা জেলাশাসক খুরশিদ আলী কাদরী’র পরামর্শে সংসদের সচিব ১৮ এপ্রিল থেকে মর্নিং সেশন বা প্রাতঃবিভাগে বিদ্যালয় পরিচালনা করার বিজ্ঞপ্তি জারি করেছেন। তবে, এবারও ‘মর্নিং সেশন’ অনুষ্ঠিত হবে ৩০ জুন (২০২৩) পর্যন্ত। যা সাধারণত অন্যান্যবারেও হয়। এর মধ্যে আবার সামার ভ্যাকেশন (Summer Vacation) বা গ্রীষ্মকালীন অবকাশও থাকে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৬-টা (৬.৩০) থেকে সাড়ে ১১-টা (১১.৩০) এবং শনিবার সকাল সাড়ে ৬-টা (৬.৩০) থেকে সাড়ে ৯-টা (৯.৩০) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস হবে। এই সময়ের মধ্যেই পড়ুয়াদের মিড-ডে মিলও প্রদান করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

DPSC Notification:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago