দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম, ২৪ মার্চ:বেলা ১টা ২৯ -এ নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩ টে ৫০- এ গ্রেফতার করা হল রামপুরহাট ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল হোসেন-কে। ভাদু শেখ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকেই নৃশংস এই হত্যাকাণ্ডের ‘নাটের গুরু’ বলে অভিযুক্ত করেছিলেন মৃতদের আত্মীয়েরা। তবে, পুলিশের সাহস হয়নি তাঁকে ছোঁয়ার! আনারুল-ও বলে বেড়াচ্ছিল, “গ্রাম্য বিবাদ। দুষ্কৃতীরাই খুন করে, আগুন লাগিয়েছে।” অবশেষে, বৃহস্পতিবার দুপুরে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল-কে সঙ্গে নিয়ে বগটুই-তে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই এই আনারুল-কে গ্রেফতার করার নির্দেশ দেন। তিনি বলেন, “ওর নামে অভিযোগ শুনেছি। হয় ওকে আত্মসমর্পণ করতে হবে, নাহলে তাকে গ্রেফতার করতে হবে।”
এদিকে, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই, বেলা ঠিক ১ টা ৪৬ নাগাদ, আনারুলের রামপুরহাট শহর লাগোয়া সন্ধিপুরের ‘সুবিশাল অট্টালিকা’ ঘিরে ফেলে বিশাল পুলিস বাহিনী। ঘরের মধ্যে ঢুকে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। বাইরে তখন হাজারো মানুষের ভিড়! বিক্ষোভ দেখালেন, আনারুলের অনুগামীরা। যদিও, সেখানে আনারুল-কে পাওয়া যায়নি। এরপরই, তার মোবাইল লোকেশন ট্র্যাক করে তারাপীঠের একটি হোটেল থেকে নাটকীয় ভাবে গ্রেফতার করা হয়। নিয়ে আসা হয়েছে তারাপীঠ থানায়। যদিও, আনারুলের অনুগামীদের অভিযোগ, অনুব্রত মণ্ডলই ফাঁসিয়েছে আনারুলকে। আপাতত, তদন্ত কোন দিকে এগোয় সেদিকেই তাকিয়ে সারা দেশবাসী!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…