Institution

Primary School: এপ্রিলের ১ তারিখ থেকেই পশ্চিম মেদিনীপুরে ‘মর্নিং স্কুল’! বিজ্ঞপ্তি জারি করলেন DPSC চেয়ারম্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ:প্রত্যাশামতোই আগামী ১ এপ্রিল (1st April, 2022) থেকে ‘মর্নিং স্কুল’ বা প্রাতঃকালীন বিদ্যালয় শুরু হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) এর তরফে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন অবধি সংসদের অধীন সমস্ত প্রাথমিক বিদ্যালয় মর্নিং সেশনে বা প্রাতঃকালীন সময়ে পরিচালিত হবে। সকাল ৬ টা থেকে বেলা ১১ টা অবধি স্কুল হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তবে, যে সমস্ত স্কুলের সঙ্গে উচ্চ বিদ্যালয় বিভাগও একই ক্যাম্পাসে পরিচালিত হয়, সেই সমস্ত স্কুলে যদি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হয়, তবে পরীক্ষার দিনগুলোতে স্কুল ছুটি দিতে সকাল ৯ টার মধ্যে অর্থাৎ পরীক্ষা শুরুর (সকাল ১০ টা) এক ঘন্টা আগে। বিজ্ঞপ্তিতে এই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

DPSC’র বিজ্ঞপ্তি :

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রীষ্মের দাবদাহ থেকে প্রাথমিকের পড়ুয়াদের রক্ষা করতে, প্রতিবছরই দিবা বিভাগের স্কুলগুলি অর্থাৎ ডে স্কুল গুলি এপ্রিল থেকে জুন অবধি সকালে পরিচালিত হয়। তবে, মাঝখানে দুই বছর অতিমারীর কারণে স্কুল এমনিতেই বন্ধ ছিল, তাই প্রায় ৩ বছর পর ফের সকাল স্কুলের স্বাদ পাবে শিশু শিক্ষার্থীরা। যদিও, অল্প কিছু সংখ্যক স্কুল (কলেজিয়েট স্কুল, বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রভৃতি) অবশ্য সারা বছরই সকালে অনুষ্ঠিত হয়। এদিকে, এই প্রাতঃকালীন স্কুলের ক্ষেত্রে মিড ডে মিলের সময় নির্ধারণ করা হয়েছে, সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে। ডিপিএসসি চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই-এর জারি করা বিজ্ঞপ্তি’তে তেমনই জানানো হয়েছে। তবে, এই সময়ের মধ্যেই (১ এপ্রিল-৩০জুন) যথারীতি প্রায় ১ মাসের (২৫ দিনের কাছাকাছি) গ্রীষ্মের ছুটি বা গ্রীষ্মকালীন অবকাশও পাবেন শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago