Special Article

Anarul Hossain: রাজমিস্ত্রি থেকে রাজনীতিতে রাজকীয় উত্থান! ‘বগটুই গণহত্যার’ প্রধান অভিযুক্ত আনারুলকে চিনুন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, বীরভূম, ২৪ মার্চ: বগটুই (Bagtui) গণহত্যার প্রধান ‘ষড়যন্ত্রী’ ধরা হচ্ছে তাঁকে। আনারুল হোসেন। কিন্তু, কে এই আনারুল? বীরভূমের রামপুরহাট শহরের কাছে সন্ধিপুর এলাকার বাসিন্দা হলেন আনারুল। এক সময় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। পাশাপাশি, প্রথমে তিনি কংগ্রেসের সমর্থক থাকলেও তৃণমূল তৈরি হওয়ার পর থেকে আনারুল যোগ দেন ঘাসফুল শিবিরে। রাজনীতির ময়দানে নেমে দক্ষ সংগঠক হিসাবে খ্যাতি অর্জন করেন তিনি। যার ফলে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার বর্তমান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন আনারুল। একসময়, তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের কাছের লোক হিসেবে পরিচিত হয়েছিলেন তিনি! তাঁকে রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি নির্বাচিত করে তৃণমূল। এক কথায় দোর্দণ্ডপ্রতাপ আনারুলের কথাতেই চলত বগটুই গ্রাম। এককালে রাজমিস্ত্রি থেকে বর্তমানে রীতিমত তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতায় পরিণত হয়েছিলেন আনারুল। যদিও, দলের লোক হলেও বৃহস্পতিবার বগটুই গ্রামে উপস্থিত হয়ে সেই আনারুলের বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। আর, তাঁর নির্দেশের আড়াই ঘণ্টার মধ্যে গ্রেফতারও করা হয়েছে আনারুল-কে!

আনারুলের অট্টালিকা :

প্রসঙ্গত, বাংলার রাজনীতি কার্যত উত্তাল হয়ে উঠেছে বগটুই-কান্ডে। এদিকে, এই কাণ্ডে এক্কেবারে প্রথম থেকেই তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি আনারুল হোসেনের দিকেই আঙুল তুলছিলেন আক্রান্তদের পরিবার। শুধু তাই নয়, আনারুলের নির্দেশেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে। তবে, এবার বগটুইর ঘটনাস্থলে গিয়ে আনারুল হোসেনকে গ্রেফতার করার নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা। আর তারপরই আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি, এই ঘটনায় এসডিপিও ও আইসি-র গাফিলতি ছিল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, আনারুল যদি ওই পরিবারগুলির আর্জি শুনে পুলিশি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতেন, তাহলে হয়ত এই ঘটনা এড়ানো যেত বলেও দাবি করেছেন মমতা। এদিকে, আনারুলের গ্রেফতারের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান যে, “আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। তাঁর কাছে অভিযোগ জানিয়েছিল ওরা। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আনারুলকে গ্রেফতার করা হবে।” এরপরই, তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার করা হল আনারুলকে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago