Arrested

শ্রীঘরে শাহরুখ পুত্র! টানা জিজ্ঞাসাবাদের পর মাদককাণ্ডে গ্রেফতার ‘কিং খানে’র ছেলে আরিয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ অক্টোবর: বলিউডে বহু তারকার নামই বার বার সামনে এসেছে মাদক কাণ্ডে। সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর রণবীর কাপুর, অর্জুন কাপুর সহ বলিউডের বহু তারকার নাম জড়িয়ে ছিল মাদক কাণ্ডে। এবার সেই তালিকায় নাম জড়ালো বলিউডের ‘বাদশা’ কিং খান শাহরুখের পুত্র আরিয়ান খানের (Aryan Khan) নাম। মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)। সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খানের ছেলে আরিয়ানকেও টানা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই, তাঁকে গ্রেপ্তার করে এনসিবি। আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আজই তাদের মুম্বই ফেরত নিয়ে আসার ব্যাবস্থা করা হবে। উল্লেখ্য, এর আগে মাদক কাণ্ডে বলিউডের দীপিকা পাডুকোন, রাকুল প্রীত সিং, রিহা চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর নাম সামনে এসেছে।

গ্রেফতার আরিয়ান খান (Aryan Khan) :

প্রসঙ্গত, গত শনিবার গভীর রাতে বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় নারকটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এনসিবি আধিকারিকরা জানতে পারেন, ওই ক্রুজে মাদক সেবন হবে। ঠিক সিনেমার কায়দায় এনসিবি’র আধিকারিকরা যাত্রী সেজে কর্ডেলিয়া নামে মুম্বাই থেকে গোয়া গামী ওই বিলাসবহুল ক্রুজে ওঠেন। ভিতরেই তখন চলছে মাদক সেবন এবং পার্টি। পার্টিতে মাদক সেবন করতে শুরু করে প্রায় প্রত্যেকেই। কেউ কেউ নেশায় বুঁদ হয়ে যায়। প্রায় অচৈতন্য হয়ে পড়েন অনেকেই। এরপরই এনসিবি আধিকারিকরা ১০ জনকে আটক করে। তারই মধ্যে ছিলেন আরিয়ান খান। তাঁকে জেরা করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। ওই ক্রুজ থেকে বাজেয়াপ্ত হয় কোকেন, হাশিশ এবং এমডিএমএ’র মতো মাদক। এতপরিমান মাদক কোথা থেকে এবং কিভাবে আনা হোলো সেই নিয়েই ওই ১০ জনকে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এনসিবি আধিকারিক সৈয়দ সমীর ওয়াংখেড়েও আরিয়ানকে জিজ্ঞাসাবাদের কথা স্বীকার করেছেন।

ANI সূত্রে খবর :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago