Society

“মেদিনীপুর শিক্ষার জেলা, সাহসের জেলা”, ফিউচার কেয়ারের ‘আলো’ ছড়িয়ে দেওয়ার অনুষ্ঠানে রাহুলের সার্থক সংযোজন

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ৩ অক্টোবর: অনুষ্ঠান ছিল- স্মরণ করার, সম্মান জানানোর। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার! বিদ্যাসাগরের আলোয় আলোকিত অবিভক্ত মেদিনীপুরের আগামী প্রজন্ম-কে উদ্বুদ্ধ করার, অনুপ্রাণিত করার। বিদ্যাসাগর-ময় অনুষ্ঠানের মর্যাদা, গাম্ভীর্য এক অনন্য উচ্চতায় পৌঁছে গেল, যখন মরণোত্তর গুরু সম্মানে সম্মানিত করা হল মেদিনীপুর শহরের সদ্যপ্রয়াত শিক্ষা জগতের চার দিক-স্তম্ভ’কে। ‘যেতে নাহি দিব’ শিল্পীরা গেয়ে উঠলেও, শিক্ষক মধুসূদন গাঁতাইত, আশিস কর, সৌম্যকান্তি সরকার ও রাজীব দাস তাঁদের ‘আলোক’ ছড়িয়ে দিয়ে অনেক আগেই অমৃতলোকে যাত্রা করেছেন। ফের একবার স্মরণ করলো, সম্মান জানালো পশ্চিম মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটি। সমাজ ও শিক্ষাজগতে এখনও যাঁরা আলোক ছড়িয়ে চলেছেন, তিন মেদিনীপুর (ঝাড়গ্রাম সহ) থেকে সেই তিন শিক্ষক ও শিক্ষাবিদ, যথাক্রমে- ড. মৌসম মজুমদার, ড. প্রসূন কুমার পড়িয়া এবং সুব্রত মহাপাত্র-কেও ‘গুরু সম্মান’ এ সম্মানিত করলো ফিউচার কেয়ার সোসাইটি। শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হল, শিক্ষক ননীগোপাল শিট-কে। সারা বছর ধরে যে সকল ছাত্র-ছাত্রীরা স্বীয় প্রতিভা আর পরিশ্রমের মধ্য দিয়ে সাফল্য লাভ করেছেন এবং অবিভক্ত মেদনীপুর জেলাকে গর্বিত করেছেন সেই সকল অসংখ্য ছাত্র-ছাত্রীদেরও রবিবার মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহে পুরস্কৃত করা হলো, সংবর্ধনা দেওয়া হল। ঘোষণা করা হল নানা বৃত্তি বা স্কলারশিপের জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠানে সফল ৭১ জন কচিকাঁচা ও কিশোর-কিশোরীদের হাতে তুলে দেওয়া হল উপহার। বিচারকদের দেওয়া হল সম্মান। মেদিনীপুর শহরের এক ঝাঁক গুণী শিল্পী মঞ্চে আলোক ছড়ালেন সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কোলাজের মধ্য দিয়ে। এমন একটি অনুষ্ঠানে ফিউচার কেয়ারের ‘ব্র্যান্ড প্রোমোটার’ হিসেবে উপস্থিত প্রতিভাবান অভিনেতা, শিক্ষা ও ক্যুইজ জগতের সফল ব্যক্তিত্ব রাহুল ব্যানার্জী তাঁর বক্তৃতায় অবিভক্ত মেদিনীপুর-কে সম্মানিত করলেন। বললেন, “মেদিনীপুর শিক্ষার জেলা, সাহসের জেলা। বিদ্যাসাগর থেকে মাতঙ্গিনী, রাজনারায়ণ থেকে ক্ষুদিরাম। এই জেলার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।”

ছাত্র সম্মান তুলে দিচ্ছেন রাহুল ব্যানার্জী ও সংস্থার কান্ডারী মৃত্যুঞ্জয় সামন্ত :

বরণ করে নেওয়া হল রাহুল ব্যানার্জী-কে :

প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুরের অগ্রণী শিক্ষা সহায়ক সংস্থা ফিউচার কেয়ার সোসাইটি-র উদ্যোগে রবিবার বহুবিধ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই “এডুকেশন ফেস্ট-২০২১”। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান সংস্থার কর্ণাধার প্রবীর পাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহকারী সম্পাদক মায়াধীশানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ‘ব্র্যান্ড প্রোমোটার’ তথা টলিউডের বিখ্যাত শিল্পী রাহুল ব্যানার্জী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. অমল ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়া সংগঠক সুজয় হাজরা, সমাজসেবী ও সংগঠক বিশ্বনাথ পান্ডব প্রমুখ। অনুষ্ঠানে ‘গুরু সম্মান’ প্রদান করা ছাড়াও প্রায় একশো জন কৃতি প্রধান শিক্ষক ও শিক্ষককে ‘শিক্ষক সম্মান’ এ সম্মানিত করা হয়। বিভিন্ন ক্ষেত্রের কৃতি ১৯ জন ছাত্র-ছাত্রীকে ‘ছাত্র সম্মান’ এ সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে ৯২ জন শিক্ষার্থীকে স্কলারশিপ ও ২১১ জন ছাত্র ছাত্রীকে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি সংস্থা আয়োজিত অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সম্মানিত করা হয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারকদের। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বি-শত পরবর্তী জন্ম শতবর্ষের আলোকে মেদিনীপুরের ‘মহামনীষী’ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর-কে স্মরণ করা ছাড়াও, আসন্ন শারদোৎসবের আগমনী বার্তাও ছড়িয়ে দেওয়া হল। সম্পূর্ণরূপে কোভিড বিধি মেনে আয়োজিত এই অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর করতে চেষ্টার ত্রুটি রাখেননি সংস্থার সেন্টার ইন চার্জ মৃত্যুঞ্জয় সামন্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে রঙ তুলির সাহায্যে এক অসাধারণ চিত্র ফুটিয়ে তোলেন শিক্ষক ও চিত্রশিল্পী রুহুল আমিন। সহজাত বাচনভঙ্গি ও সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানটিকে শিল্প সার্থক করে তুললেন, শিক্ষক ও বাচিক শিল্পী শুভদীপ বসু। সহযোগিতা করলেন, বাচিক শিল্পী শ্রীজিতা ঘোষ।

বিদ্যাসাগর-ময় অনুষ্ঠান :

শারদ-বার্তা :

স্মরণে বিদ্যাসাগর :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago