Recruitment

Primary School: আগামীকাল থেকে ইন্টারভিউ, প্রাথমিকে ৭৩৮ জনের নিয়োগ খুব শীঘ্রই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ ডিসেম্বর: সুদীর্ঘ প্রতীক্ষার অবসান! কেস পিটিশনার ৭৩৮ জনের ইন্টারভিউ তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামীকাল অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত, কলকাতা প্রাথমিক স্কুল কাউন্সিলে হবে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরই, ৭৩৮ টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গেছে, খুব দ্রুত এই নিয়োগ সম্পন্ন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশে প্রশ্ন ভুল মামলার যে ২০-২৫ হাজার চাকরিপ্রার্থী গত ৭ ও ৮ জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে নিজেদের আবেদনপত্র জমা দিয়ে এসেছিলেন, সেই হাজার হাজার চাকরি প্রার্থীর মধ্যে মাত্র ৭৩৮ জন ‘সর্বোচ্চ ৬ নম্বর’ (৬ টি প্রশ্ন বা তার উত্তর ভুল ছিল) দেওয়ার পর পাস করেছে বলে জানিয়েছে পর্ষদ। গতকাল (২০ ডিসেম্বর) সেই ৭৩৮ জনের তালিকা নিজেদের ওয়েবসাইটে (www.wbbpe.org) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

কলকাতা প্রাথমিক স্কুল কাউন্সিলে (কসবা থানার পাশে, বোসপুকুর রোড) :

উল্লেখ্য যে, ১৬,৫০০ নিয়োগ প্রক্রিয়ায় সর্বশেষ যে ৭৩৮ – টি শূন্য পদ সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে, প্রথম পর্যায়ে ১৫,২৮৪ (বাস্তবে ১২-২৩ হাজার) এবং দ্বিতীয় পর্যায় ৪৭৪ জনের নিয়োগ সম্পন্ন করেছে পর্ষদ। এবার, যে ৭৩৮-টি শূন্য পদে নিয়োগ হবে, সেখানে কাট অফ বা নম্বরের ভিত্তিতে প্রতিযোগিতা হবে নট ইনক্লুডেড প্রায় ৭-৮ হাজার অনলাইন ও অফলাইনে আবেদনকারীদের সঙ্গে এই ৭৩৮ জন কেস পিটিশনারের। তবে, নম্বরের ভিত্তিতে এঁরা যে অনেকটাই পিছিয়ে থেকে শুরু করবে তা বলাই বাহুল্য! সেক্ষেত্রে দরজা খুলে যেতে পারে নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের। যদিও, তাঁদের দাবি ৭৩৮ নয়, পড়ে থাকা সকল নট ইনক্লুডেড (৭-৮ হাজার) চাকরিপ্রার্থীকেই নিয়োগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago