Midnapore

Midnapore: মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের ‘দুর্দশা’ ঘোচাতে উদ্যোগী হবেন, জানালেন সাংসদ দিলীপ ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩০ আগস্ট: সামান্য বৃষ্টিতেই মাঠের অবস্থা বেহাল হয়ে যায়। কর্দমাক্ত হয়ে যায়, নেই সঠিক জল নিকাশি (ড্রেনেজ) ব্যবস্থা। প্রাতঃভ্রমণকারী থেকে মাঠে আসা সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হয়। সর্বোপরি, কোভিড পরিস্থিতিতে বাজারও বসে এই মাঠে, সেই সময় চরম দুর্ভোগে পড়তে হয় ক্রেতা ও বিক্রেতাদের। ঐতিহ্যমণ্ডিত এই মাঠের ‘বেহাল দশা’য় উদ্বিগ্ন হয়ে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) সোমবার সকালে মাঠে দাঁড়িয়ে বললেন, “মাঠের অবস্থা বেহাল। সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে যাচ্ছে, ভালো নিকাশি ব্যবস্থা নেই। বিশেষ করে স্কুলের অংশটা একেবারেই খারাপ হয়ে গেছে। আমরা দেখছি কতটুকু কি করতে পারি, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলব।”

সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ :

প্রসঙ্গত, সোমবার সকালে প্রাতঃকালীন ভ্রমণে বেরিয়ে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে শরীরচর্চা ও খেলাধুলা করেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ঐতিহ্যমণ্ডিত এই মাঠের দুর্দশা ঘোচাতে আমরা চেষ্টা করব।” এ নিয়ে শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “তিনি সাংসদ হিসেবে নিশ্চয়ই উদ্যোগ নিতে পারেন। কিন্তু, মুখে বলে লাভ নেই, করে দেখান দিলীপ বাবু। সবাই জানে ২০১৯ সালে প্রধানমন্ত্রী’র সভার পর এই মাঠের দুর্দশা কি করে গিয়েছিলেন! আমরা ঐতিহ্যমণ্ডিত এই মাঠের বিষয়ে সচেতন। মাঠের সংস্কার আগেও হয়েছে। এ নিয়ে আমরা মাঠ কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় কথা বলব।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago