Arrested

Arrested: পশ্চিম মেদিনীপুর সীমানা থেকে গ্রেফতার আন্তঃরাজ্য গাঁজা পাচারকারী! উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের আন্তঃরাজ্য সীমানা থেকে গ্রেফতার গাঁজা পাচারকারী! উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে, পশ্চিম মেদিনীপুর সীমানা এলাকা সোনাকনিয়া থেকে সেখ সুরজ নামে ওই গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করল দাঁতন থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ২৭ কেজি গাঁজা। ধৃতকে মঙ্গলবার মেদিনীপুর আদালতে তোলা হয়েছিল। আরও বড় চক্রের হদিশ পেতে, ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

উদ্ধার করা হয়েছে ২৭ কেজি গাঁজা :

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলা উড়িষ্যা সীমান্ত, দাঁতনের সোনাকোনিয়া থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাংলা উড়িষ্যার সীমানা লাগোয়া সোনাকোনিয়াতে বাইকে গাঁজা নিয়ে পাচার করার সময় শেখ সুরজ নামে যুবককে মোটরবাইক সহ হাতেনাতে পাকড়াও করে দাঁতন থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২৭ কেজি গাঁজা। পুলিশের অনুমান আন্তঃরাজ্য গাঁজা পাচারের সঙ্গে জড়িত গ্রেপ্তার হওয়া এই সেখ সুরজ। এর আগেও বেশ কয়েকবার গাঁজা সহ সুরজকে গ্রেপ্তার করেছিল দাঁতন থানার পুলিশ। মঙ্গলবার ধৃত সেখ সুরজকে মেদিনীপুর জেলা দায়রা আদালতে পেশ করেছে দাঁতন থানার পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে দাঁতন থানার পুলিশ।

গ্রেফতার করল দাঁতন‌ থানার পুলিশ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago