Arrested

Paschim Medinipur: ফের ডাকাত ধরল খড়্গপুর টাউন থানা, দুষ্কৃতীদের বিরুদ্ধে চলছে ধারাবাহিক অভিযান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: গোটা নভেম্বর মাস জুড়ে একদিকে যেমন দুষ্কৃতী আর ছিনতাই বাজদের ধারাবাহিক আক্রমণের মুখোমুখি হয়েছেন রেলশহরের সাধারণ বাসিন্দা তথা মহিলারা, ঠিক তেমনই ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ প্রায় ২০-৩০ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে শুধু নভেম্বর মাসের শেষ ১৫-২০ দিনের মধ্যে। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর, ১৭ নভেম্বর ও ২৩ নভেম্বর পরপর ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে। তারপরই নড়েচড়ে বসে পুলিশ। ধারাবাহিক ভাবে আভিযান চালিয়ে দুষ্কৃতীদের পাকড়াও করা হচ্ছে। মঙ্গলবার গভীর রাতেও ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ তাদের গ্রেফতার করে। প্রত্যেকেই খড়্গপুর শহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

৫ দুষ্কৃতীকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানা :

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের গ্রেফতার করা হল মঙ্গলবার রাতে :

সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর শহরের কল্যাণ মণ্ডপের সামনে মঙ্গলবার রাতে ৫ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। খড়্গপুর টাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয়। জড়ো হওয়া পাঁচজন ডাকাতকে মঙ্গলবার রাতেই পুলিশ গ্রেফতার করে। বুধবার তাদের খড়্গপুর আদালতে তোলা হলে, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ নিয়ে, গত ১০ দিনে প্রায় ২০ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। ২০ নভেম্বর রাজা দাস নামে এক ছিনতাইকারী, ২৩ নভেম্বর একটি ম্যাটাডোর ও বন্দুক-গুলি সমেত ৭ দুষ্কৃতী, ২৬ ও ২৭ নভেম্বর যথাক্রমে ৩ জন ও ৪ জন দুষ্কৃতী (ভ্যান ও চুরি যাওয়া বাইক সহ) এবং ৩০ নভেম্বর রাতে ৫ দুষ্কৃতী-কে গ্রেফতার করেছে টাউন থানার পুলিশ। এই অভিযান এবং নাকা চেকিং ধারাবাহিকভাবে চলবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago