Arrested

Jyotipriya Mallick: টানা ২১ ঘন্টা ম্যারাথন তল্লাশি শেষে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৭ অক্টোবর: প্রায় ২১ ঘন্টা ম্যারাথন তল্লাশি শেষে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার খাদ্য মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের পর এবার গ্রেফতার হলেন জ্যোতিপ্রিয়। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর ইডি-এর হাতে ফের গ্রেফতার হলেন রাজ্যের কোনো মন্ত্রী! গ্রেফতারির পর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। এখন শুধু এটুকুই বলব। ভারতীয় জনতা পার্টি খুব ভালো কাজ করেছে। তারা আমাকে শিকার করেছে।” ইডি দফতরে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক:

জানা গিয়েছে, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে। রেশন বণ্টন মামলায় এই প্রথম কোনও মন্ত্রী গ্রেফতার হলেন। শুক্রবার ভোর ৩টা নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। সিজিও কমপ্লেক্সের ইডি দফতরেও তাঁকে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টায় ইডি আধিকারিকরা ঢোকেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয়-র বাড়িতে। সল্টলেক BC ২৪৪ ও ২৪৫ নম্বর বাড়িতে চলে দীর্ঘ তল্লাশি অভিযান। পাশাপাশি ইডি হানা দেয় মন্ত্রী জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দে-এর বাড়িতেও। এছাড়াও, সমান্তরালভাবে মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়িতেও চলে তল্লাশি। মন্ত্রীর আমহার্স্ট স্ট্রিটের বেনিয়াটোলা লেনের বাড়িতেও যায় ইডি। জানা গিয়েছে, রাত ১.৩৫ মিনিটে অ্যারেস্ট মেমোতে সই করানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার ভোর ৩.২২ মিনিট নাগাদ বাড়ি থেকে বার করা হয়। ৩.৩০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আনা হয় তাঁকে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago