Arrested

Rape: ভাইফোঁটার দিনই পশ্চিম মেদিনীপুরে অসহায় মূক-বধির কিশোরী’কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! ৪ দিনের পুলিশ হেফাজত পাষণ্ড যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর:’ভাইফোঁটা’র পবিত্র দিনেই অসহায় এক মূক ও বধির কন্যাকে ধর্ষণ করলো পাড়ারই এক গুণধর দাদা! মা-কে হারানো একপ্রকার অভিভাবকহীন ১৫ বছরের ওই কিশোরী’র চরম অসহায়তার সুযোগ নিয়ে, তাকে বাড়ি থেকে বাইকে করে তুলে নিয়ে গিয়ে রেলের একটি বন্ধ থাকা পাম্প হাউসে রেখে বিকেল থেকে রাত অবধি হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল ‘পাষণ্ড’ এক যুবকের বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে খড়্গপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের গিরি ময়দান সংলগ্ন ওল্ড সেটেলমেন্ট এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত কে. অরভিন্দ নামে বছর ২৪ এর যুবককে গ্রেফতার করেছে। আদালতে তোলা হলে আপাতত তার ৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে। ঘটনাচক্রে ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর পৌর প্রশাসক প্রদীপ সরকার। তিনি অভিযুক্ত যুবকের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন! তাঁর মতে, “বিজেপি ঘনিষ্ঠ ওই যুবক কিভাবে রেলের পাম্প হাউসের চাবি পেল, তা খতিয়ে দেখুক পুলিশ। অভিযুক্ত যুবকের বিরলতম শাস্তি হোক।” যদিও, এই ঘটনায় রাজনীতি-যোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।

এই পাম্প হাউসেই ঘটে ধর্ষণের ঘটনা, ঘটনাস্থলে প্রদীপ সরকার :

অভিযোগ, শনিবার বিকেল চারটে নাগাদ কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে নিজের মোটরবাইকে চাপিয়ে নিয়ে যায় অরভিন্দ নামে ওই যুবক। কিশোরীর বাড়ি থেকে প্রায় দেড়শো মিটার দূরে গিরি ময়দান রেলস্টেশনের উল্টো দিকে রেলের এক পাম্পহাউসে নিয়ে গিয়ে কিশোরীকে লাগাতার ধর্ষণ করে অরভিন্দ। হাত-পা বেঁধে সেখানেই কিশোরীকে বন্দী করে রাখে ওই যুবক। রাত বারোটা নাগাদ কোনওভাবে নিজেকে বাঁধনমুক্ত করে বাড়িতে ফেরে কিশোরী। এরপরই, বাড়ির সকলকে ঘটনার কথা ইঙ্গিতে বুঝিয়ে দেয় কিশোরী। রবিবার সকাল থেকে তোলপাড় শুরু হয় এলাকায়। সম্প্রতি মাকে হারিয়েছে ওই কিশোরী। বাবাও তার খেয়াল রাখেনা! দাদু-ঠাকুমার কাছে থাকে। কিশোরীর অসহায়তার সুযোগ নিয়ে পাষণ্ড যুবক নৃশংস ভাবে কিশোরীর উপর অত্যাচার চালায় বলে পরিবারের সদস্যদের অভিযোগ। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) রাণা মুখোপাধ্যায় বলেন, “যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন নাবালিকার ঠাকুমা। তাকে গ্রেফতার করে, পকসো আইনে মামলা নথিভূক্ত করা হয়েছে।” খড়্গপুর টাউন থানা সূত্রে জানা গেছে, তদন্তের জন্য ওই যুবককে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ। বিচারক ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন।

অভিযুক্ত যুবক কে. অরভিন্দ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago