Education

Primary School: প্রাথমিক শিক্ষকদের স্কুলে যেতে হবে ১৫ ডিসেম্বর থেকে, পশ্চিম মেদিনীপুরে নির্দেশিকা জারি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরও এবার নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC) তরফে শুক্রবার (১০ ডিসেম্বর) এই মর্মে নির্দেশিকা জারি করা হল। আগামী ১৫ ডিসেম্বর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের যেতে হবে স্কুলে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তথা DPSC-র তরফে এই মর্মে জেলার সকল অবর বিদ্যালয় পরিদর্শক (SI- School Inspector) দের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন পশ্চিম মেদিনীপুর DPSC’র চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC), নিজস্ব ছবি :

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন বছরের (২০২২) শুরুতেই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিও খুলে যেতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-ও তেমন ইঙ্গিত দিয়ে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে, জানুয়ারি মাসেই সকল শ্রেণীর জন্যই স্কুল খুলে যেতে পারে। তার আগে অবশ্য, ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন পঞ্জী বা মার্কসিট তৈরি এবং নতুন শ্রেণীতে ভর্তির বিষয়গুলি আছে। সেই কাজগুলি সঠিকভাবে সম্পাদন করার জন্য বিদ্যালয়ে সকল শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি বাঞ্ছনীয় বলে মনে করছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সেজন্যই, এই নির্দেশিকা জারি করে এস.আই দের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হল বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি’র চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই। তবে, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসার প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এস আই-দের প্রতি ডিপিএসসি’র নির্দেশিকা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago