Arrested

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের হাসপাতালে ‘ভুয়ো চাকরি’ চক্রের মূল পান্ডা ভিকি হাজারি গ্রেপ্তার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই: আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর শ্যামাপ্রসাদ মুখার্জী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Shyama Prasad Mukherjee Institute of Medical Sciences and Research) চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা এবং ছয় পড়ুয়াকে হোটেলে আটকে রাখার অভিযোগে গত মঙ্গলবার (১২ জুলাই)-ই গ্রেপ্তার করা হয়েছিল খড়্গপুর শহরের চার প্রতারক, যথাক্রমে- রবিশঙ্কর দাস (তালবাগিচা), অভিজিৎ দাস (তালবাগিচা), সাগর কুমার রাউত (হিজলি) এবং তপন জ্যোতি মান্না (সালুয়া)-কে। তবে, চক্রের দুই মূল পান্ডা যথাক্রমে- ভিকি হাজারি (আলিপুরদুয়ার) এবং শুভাশীষ দাস (কোচবিহার) ছিল বেপাত্তা। তাদের খোঁজে রাজ্য জুড়ে চলছিল তল্লাশি। অবশেষে, আলিপুরদুয়ার থেকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে বছর ৩০-এর ভিকি হাজারি-কে। রবিবার তাকে ট্রানজিট রিমান্ডে খড়্গপুরে নিয়ে আসে খড়্গপুর টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভিকি আদতে শামুকতলা থানার শিবকাটা গ্রামের বাসিন্দা। খড়্গপুরের একটি হোটেলে বসে আইআইটি-র হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে FIR হয়েছে গত মঙ্গলবার (১২ জুলাই)। ওইদিন খড়্গপুর টাউন থানা ভিকি আর শুভাশীষের চার সঙ্গীকে খড়্গপুর থেকে গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত ভিকি আর শুভাশীষ পালিয়ে যায় বলে খবর।

আলিপুরদুয়ার থেকে গ্রেফতার করা হল:

অবশেষে, গোপন সূত্রে খবর পেয়ে ভিকি-কে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার জেলা পুলিশ। শনিবারই গ্রেফতার করা হয় ভিকিকে। রবিবার আলিপুরদুয়ার আদালতে হাজির করার পর, খড়্গপুর থানার পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ চক্রে এই প্রচারণা-কাণ্ডের রহস্য উন্মোচন করতে চাইছে টাউন থানার পুলিশ। একইসঙ্গে, ভিকি’র আরেক ‘সাগরেদ’, কোচবিহারের বাসিন্দা শুভাশীষ দাসের খোঁজেও তল্লাশি চালানো হবে বলে জানা গেছে।‌ প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার উত্তরবঙ্গের ছয় পড়ুয়াকে ‘রেলশহর’ খড়্গপুরে নিয়ে এসে, হোটেলে আটকে রেখে সাড়ে চার লক্ষ টাকা করে দাবি করছ প্রতারকরা। টাকা না দিলে, ঘর-বন্দী হয়েই থাকতে হবে! মারাত্মক এই হুমকিও দেওয়া হয় ওই ছয় পড়ুয়াকে। পরে পুলিশ গিয়ে ওই ছয় যুবককে উদ্ধার করে! মঙ্গলবার রাতে খড়্গপুর টাউন থানায় প্রতারক তথা ব্ল্যাকমেলারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উজ্জ্বল বর্মণ নামে মালদা’র এক পড়ুয়া। টাউন থানার পুলিশ ওইদিনই খড়্গপুরের চার অভিযুক্তকে গ্রেফতার করে আর ভিকি-শুভাশীষের খোঁজে তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন থানায়। অবশেষে, শনিবার ভিকি হাজারি-কে গ্রেপ্তার করা হয়।

ভিকি হাজারি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago