Award

Padma Bhushan: ‘পদ্মভূষণ’ পাচ্ছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৫ জানুয়ারি: ‘পদ্মভূষণ’ পাচ্ছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। ৭৮ বছরের সাদা ধবধবে, আপাদমস্তক ‘বামপন্থী’ এই মানুষটিকে দেশের ‘তৃতীয় সর্বোচ্চ’ অসামরিক সম্মাননা দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী’র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তরফে! মঙ্গলবার সন্ধ্যার এই খবরে তাই রাজ্য জুড়ে একপ্রকার তোলপাড় পড়ে গিয়েছে। যদিও, এর আগেও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) একাধিকবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর সৌজন্য ও সম্মান প্রদর্শন করেছেন।

বুদ্ধদেব ভট্টাচার্য:

প্রসঙ্গত, ‘পদ্মভূষণ’ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা। ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ‘ভারতরত্ন’ ও ‘পদ্মবিভূষণ’ এর পরে। তবে, পদ্মশ্রীর আগে। জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। জানা গেছে, একজন অসামান্য ব্যক্তিত্ব, লেখক, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে সমাজে তিনি তাঁর অবদান রেখেছেন। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স প্রায় ৭৮ (জ: ১ মার্চ, ১৯৪৪)। তিনি অসুস্থ এবং গৃহবন্দী। তা সত্ত্বেও এখনো তিনি বামপন্থী মানুষজনদের পথপ্রদর্শক। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ৬ নভেম্বর ২০০০ থেকে ১৩ মে ২০১১ অবধি। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য খবর হল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই ‘পদ্মভূষণ’ সম্মাননা প্রত্যাখ্যান করেছেন। তাঁর বিবৃতি হল- “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।” এও উল্লেখ্য যে, ‘পদ্মশ্রী’ সম্মাননা ফিরিয়ে দিচ্ছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। আজই বাংলার বিখ্যাত এই সংগীতশিল্পীর নাম ‘পদ্মশ্রী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে।

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago