Education

NIRF Ranking: দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে মেদিনীপুর কলেজ, সার্বিক বিচারে নিজের জায়গা ধরে রাখল IIT খড়্গপুরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে শহিদদের স্মৃতিধন্য মেদিনীপুর কলেজ (স্বশাসিত)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক- ২০২৫’ (NIRF-2025) অনুযায়ী পশ্চিমবঙ্গের ৬টি কলেজ এবার দেশের ‘সেরা ১০০’-টি কলেজের তালিকায় স্থান পেয়েছে। তালিকায় ৪২-তম স্থানে আছে ঐতিহাসিক মেদিনীপুর কলেজ। যদিও, গতবছর (২০২৪) ৩২-তম স্থানে ছিল মেদিনীপুর কলেজ। শুধু মেদিনীপুর কলেজই নয়, পশ্চিমবঙ্গের প্রথমসারির অন্যান্য কলেজগুলিও এবার র‌্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়েছে।

মেদিনীপুর কলেজ:

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, গতবছর (২০২৪) দেশের ‘সেরা ১০০’ কলেজের তালিকায় ছিল পশ্চিমবঙ্গের ৭টি কলেজ। ২০২৩-এ ৮টি কলেজ এই সাফল্য অর্জন করেছিল। এবার সেখানে মাত্র ৬টি কলেজ এই গৌরব অর্জন করতে পেরেছে। ষষ্ঠ স্থানে আছে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া, কলকাতা)। অষ্টম স্থানে আছে সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা)। ১৯-তম স্থানে আছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়, হাওড়া)। ২৪-তম স্থানে আছে রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর, কলকাতা), ৪২-তম স্থানে আছে মেদিনীপুর কলেজ (মেদিনীপুর) এবং ৪৭-তম স্থানে আছে লেডি ব্র্যাবোর্ন কলেজ (কলকাতা)। একমাত্র লেডি ব্র্যাবোর্ন ছাড়া বাকিরা সকলেই গতবছরের তুলনায় র‌্যাঙ্কিংয়ে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে। স্কটিশ চার্চ ও বেথুন কলেজ গতবছর প্রথম ১০০-য় থাকলেও, এবার জায়গা ধরে রাখতে পারেনি। এবার সেরা-১০০’তে ঢুকে পড়েছে কলকাতার লেডি ব্র্যাবোর্ন কলেজ।

উল্লেখ্য যে, চলতি বছরে এই এনআইআরএফ র‍্যাঙ্কিং-এর জন্য দেশের ১৪,১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের নাম নথিভুক্ত করেছিল বলে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রক জানিয়েছে। একাধিক মানদন্ডের নিরিখে সংগৃহীত তথ্য ও সমীক্ষা ভিত্তিতেই বিভিন্ন সূচকে তালিকাভুক্ত করা হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে আছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ (স্বশাসিত)। এই কলেজেরই ছাত্র ছিলেন বিপ্লবী দীনেশ গুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, ব্রজকিশোর চক্রবর্তী, নির্মল জীবন ঘোষ, মৃগেন্দ্রনাথ দত্ত প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সত্যরঞ্জন ঘোষ বলেন, “খুবই কঠিন পরীক্ষা ছিল! নিজেদের জায়গা ধরে রাখতে পেরে আমরা গর্বিত, আপ্লুত। আমাদের কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী সহ শুভানুধ্যায়ীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।” কিন্তু, র‌্যাঙ্কিংয়ে সামান্য পিছিয়ে যাওয়ার কারণ? ড. ঘোষ বলেন, “আমরা সেই মূল্যায়নও করব। তবে, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে এই লড়াই যথেষ্ট চ্যালেঞ্জিং। আগামীদিনে আরও ভালো করাই আমাদের লক্ষ্য হবে।” অন্যদিকে, এই এনআইআরএফ (NIRF-2025) র‌্যাঙ্কিংয়ে সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় (Overall Ranking) গত বছরের মতো এবারও ষষ্ঠ স্থানে আছে দেশের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান (আইআইট) খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)। এবারও প্রথম স্থান ধরে রেখেছে চেন্নাই আইআইটি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago