Politics

BJP: ‘বঙ্গ বিজেপি আগলে রাখতে পারছেনা নিজের সন্তানদের’! খড়্গপুরে ফের বোমা ফাটালেন হিরণ, মেদিনীপুরে পাল্টা দিলীপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: “বঙ্গ বিজেপি যেন অভিভাবকহীন! আগলে রাখতে পারছেনা নিজের সন্তানদের। সংসারে বাবা-মায়ের মধ্যে অশান্তি হয়, ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়। দিনের শেষে আবার সব ঠিকও হয়ে যায়। তবে, একজন অভিভাবক কিংবা বাবা-মায়ের কখনও নিজের সন্তানের হাত ছেড়ে দেওয়া উচিত নয়! তাহলে কিন্তু সন্তানরা হয় বিপথে চলে যাবে, হারিয়ে যাবে কিংবা অনাথ হয়ে পড়বে।” নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া কিংবা বঙ্গ বিজেপি’র সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে সোমবার রাতে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। বঙ্গ বিজেপি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দূরত্ব বা মতভেদ তৈরি হলেও, কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে কোনো অভিযোগ করেননি তিনি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও নিজের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছেন। এমনকি, এও জানিয়েছেন, “এ রাজ্যে বিজেপি-কে রক্ষা করতে পারে, তার ৩ কোটি সমর্থক।‌ ২ কোটি ২৮ লক্ষ মানুষ বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। আর, ৫০ লক্ষের বেশি মানুষ ভোট দিতে পারেননি! এই ৩ কোটি মানুষ-ই বিজেপির বড় ভরসা।” তবে, মঙ্গলবার মেদিনীপুর শহরে হিরনের পাল্টা প্রতিক্রিয়ায়, সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “যাঁরা এসব মন্তব্য করছেন, তাঁরা পার্টিটা এখনও ভাল করে চিনতে পারেনি, চেনার চেষ্টা করেনি! অভিভাবক না থাকলে দলটা চলছে কি করে! আমি বলব, যাঁরা নতুন এসেছেন, আগে দলটা ভালো করে চিনুন, জানুন। আর যা বলার দলের মধ্যে বলুন।”

খড়্গপুরে হিরন্ময় চট্টোপাধ্যায় :

তবে, হিরণের তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা থাকলেও, পৌর নির্বাচনেও যে খড়্গপুরে বিজেপিরই পাল্লা ভারি তা জানিয়েছেন হিরণ স্বয়ং। তিনি বলেছেন, “বিধানসভা নির্বাচনে ৩২ টার মধ্যে ২৩ টা ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। আরও ৫ টাতেও বিজেপি এবার ভালো ফল করবে। কারণ, সারা রাজ্যে যাই হোক না কেন, খড়্গপুরে কিন্তু বিজেপিতে যোগদানের ঢল নেমেছে! ২৮ টা ওয়ার্ডে বিজেপি জিতবে, যদি নির্বাচনটা নির্বাচনের মতো হয়। আর যদি, কলকাতা কর্পোরেশনের মতো ভোট হয়, তাহলে কিছু বলার নেই!” দিলীপ ঘোষের সঙ্গে মনোমালিন্যের বিষয়-টি এড়িয়ে গেলেও খড়্গপুর পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন প্রদীপ সরকার-কে ফের একবার এক হাতে নিয়েছেন হিরণ। তাঁর মতে, “ওনারতো চেয়ারপারসন হওয়াই উচিত হয়নি। কারণ, মানুষ ওনাকে বিধানসভা নির্বাচনে পরিত্যাগ করেছে। বরং, জহর পাল বা রবিশংকর পান্ডের মতো বর্ষীয়ানদের চেয়ারপারসন করা উচিত ছিল। উনি অযোগ্য। উন্নয়নের টাকা ফেরত যাচ্ছে। আর, খড়্গপুরের মানুষ-কে কটকে যেতে হচ্ছে, চিকিৎসার জন্য! রাস্তা নেই, আলো নেই, হাসপাতাল নেই। পুরো খড়গপুর শহরকে শ্মশান বানিয়ে রেখে দিয়েছেন উনি।” সবমিলিয়ে, পৌরসভা নির্বাচনের আগে নিজের অবস্থান পুরোপুরি স্পষ্ট না করে, বঙ্গ বিজেপির কোর্টেই বল ঠেলে দিলেন খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। সবমিলিয়ে, মেদিনীপুর খড়্গপুরের রাজনীতিতে ফের একবার শিরোনামে উঠে এলেন বিজেপির সেলিব্রেটি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়।

মেদিনীপুরে দিলীপ ঘোষ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago