Birbhum

Anubrata: “সাদা কাগজে বেড রেস্ট লিখতে বাধ্য হয়েছি!” সাধারণ মানুষের চোখে ‘খারাপ’ হয়ে যাওয়ার আক্ষেপ ডঃ চন্দ্রনাথের কন্ঠে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, বীরভূম, ১০ আগস্ট: “সকালবেলা আমাকে আমার সুপার (বোলপুর মহাকুমা হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতাল) ডঃ বুদ্ধদেব মুর্মু ফোন করে বলেন যে, জরুরি ব্যাপার আছে। একটু অনুব্রত মণ্ডলের বাড়ি যেতে হবে। হাসপাতাল থেকে যে ৪ জনের টিম যাচ্ছে, তাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আমি বলেছিলাম, উনি হাসপাতালে এলে ভালো হয়। সবাই মিলে, ভালো করে চিকিৎসা করতে পারব!” তারপরেও বাধ‌্য হয়ে অনুব্রত’র বাড়ি গিয়ে তাঁকে দেখতে বাধ্য হওয়া চিকিৎসক ডাঃ চন্দ্রনাথ অধিকারী মঙ্গলবার রাতে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে। তিনি স্পষ্ট জানিয়েছেন, “কোনো সরকারি কাগজ বা প্রেসক্রিপশন দেওয়া হয়নি। সাদা কাগজেই প্রেসক্রাইব করেছি। অনুব্রত মণ্ডলের কথাতেই ১৪ দিনের বেড রেস্ট লিখে দিই!” বোলপুর হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী’র তাই আক্ষেপ, “আমি জনসাধারণের চোখে হেয় হয়ে গেলাম, খুব খারাপ হয়ে গেলাম!”

জেলা সভাপতি অনুব্রত’র বাড়িতে সরকারি চিকিৎসক দল (ডানদিকে ডাঃ চন্দ্রনাথ অধিকারী) :

হ্যাঁ, তিনি এও স্বীকার করেছেন, বোলপুরে থাকতে হয় বলেই, ‘ভয়ে’ বা ‘বাধ্য হয়ে’ তাঁকে সুপারের আদেশ পালন করতে হয়েছিল। একজন সরকারি চিকিৎসক হয়ে, সিবিআই তদন্তাধীন এক রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে, সাদা কাগজে ‘বেড রেস্ট’ লিখতে তাঁর মন সায় দেয়নি! তবে, তিনি তা বাধ্য হয়ে লিখেছেন। একইসঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, ফিসচুলার একটু সমস্যা থাকলেও, অনুব্রত মণ্ডলকে মেডিক্যাল সাপোর্ট দিয়ে অনায়াসে কলকাতায় নিয়ে যাওয়া হবে। কোনো অসুবিধা হবে না। এরপর, আজ, বুধবার অনুব্রত কি করেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন! কারণ, সকাল ১১ টায় অনুব্রত মণ্ডলের হাজিরা দেওয়ার কথা। অন্যদিকে, অনুব্রত আজ-ও ‘হাজিরা’ না দিলে, সিবিআই কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেও তাকিয়ে বাংলার লক্ষ লক্ষ জনতা!

চন্দ্রনাথের অনুশোচনা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago