Recent

কন্যাশ্রী দিবসেই পাঁচ হাজার টাকার বিনিময়ে “শিশু কন্যা” বিক্রির অভিযোগ মেদিনীপুর শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “কন্যাশ্রী”র পথচলা শুরু ১৪ ই আগস্ট থেকে। তাই, দিনটিকে “কন্যাশ্রী দিবস” হিসেবে পালন করা হয় সারা রাজ্য জুড়ে। আজ (১৪ আগস্ট) ও তাই চলছে। এর মধ্যেই, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে উঠলো “শিশু কন্যা” বিক্রির মতো মারাত্মক অভিযোগ! অভাবের তাড়নায়, সদ্যজাত কন্যা সন্তানকে ৫ হাজার টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ মেদিনীপুর শহরে। এলাকাবাসীরা হাতেনাতে তা ধরে ফেলে এবং অভিযুক্ত মা’কে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য মেদিনীপুর শহরে!

অভিযুক্ত মা :

ঘটনা সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের আবাস ইন্দকুরি এলাকার এক মহিলা শুক্রবারই জন্ম দেন এক কন্যাসন্তানের। এদিকে, মাস পাঁচেক আগেই ওই মহিলার স্বামী মারা যায়! মহিলা কাগজ কুড়ানির কাজ করেন। অভাবের সংসারে চতুর্থ সন্তান জন্ম নেওয়ায়, পরিবারের অন্যান্য সদস্যরা সদ্যোজাত কন্যা সন্তান সহ চার বাচ্চা ও মা-কে বের করে দেয় বাড়ি থেকে! এরপরই, নিরুপায় হয়ে ওই মহিলা মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় নিজের কন্যাসন্তানকে ৫০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেন বলে অভিযোগ! ঘটনা জানতে পেরেই, প্রতিবেশীরা মেদিনীপুর শহরের কোতোয়ালী থানায় খবর দেয়। পুলিশ পৌঁছে তিন সন্তান ও মাকে নিয়ে আসে থানায়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে বিক্রি করে দেওয়া সদ্যোজাত শিশু কন্যা-টিকেও উদ্ধার করে পুলিশ! পরবর্তী পদক্ষেপ নিয়ে এই মুহূর্তে কোতোয়ালী থানায় আলোচনা ও তদন্ত চলছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago