Bollywood

বধূ নির্যাতন এবং একাধিক নারী-সঙ্গের মামলা হানি সিংয়ের বিরুদ্ধে! হাজিরার নির্দেশ দিল্লি আদালতের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৯ আগস্ট: গত ৪ আগস্ট দিল্লি আদালতে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচারের মামলা দায়ের হয় এক সময়ের গানের জগতে আলোড়ন সৃষ্টিকারী গায়ক এবং র‍্যাপার হির্দেশ সিং অর্থাৎ ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে। ২৮ আগস্ট সেই মামলার শুনানি থাকলেও তিনি হাজির হননি। তাঁর উকিল আদালতে জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। আগামী শুনানিতে তিনি অবশ্যই হাজিরা দেবেন। অন্যদিকে, ইয়ো ইয়ো হানি সিংহের বিরুদ্ধে বধূ নির্যাতন ও গার্হস্থ্য হিংসা মামলায় তাঁর মেডিক্যাল রিপোর্ট এবং আয়কর সংক্রান্ত তথ্য চেয়েছে দিল্লির আদালত।

হানি সিং ও শালিনী :

প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ জানুয়ারি হির্দেশ সিং এর সাথে বিয়ে হয় শালিনী তালওয়ারের। টানা এতো বছর সংসারের পর গত মঙ্গলবার হানি সিংয়ের বিরুদ্ধে দিল্লি আদালতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিংয়ের এজলাসে মামলাটি ওঠে। শালিনী স্বামী হানি সিং এবং শ্বশুর বাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, যৌন হেনস্থা, সম্পত্তি দখল, একাধিক মহিলার সঙ্গে সহবাস এবং মারধরের অভিযোগ আনেন। এমনকি প্রথমে ১০ কোটি টাকা খোরপোশ এবং পরে ৫ লক্ষ টাকা করে প্রতিমাসে বাড়ি ভাড়ার টাকা দেওয়ার জন্যেও আবেদন আনেন।

ভালো সময়ে স্ত্রী’র সাথে :

এরপরেই সমস্ত অভিযোগ অস্বীকার করে হানি সিং জানান তাঁদের এতদিনের বিবাহিত জীবন। কোনোদিনও তিনি স্ত্রী’র ওপর অত্যাচারের কথা চিন্তাই করতে পারেননা! স্ত্রী’র অভিযোগ নিয়ে আগেই মুখ খুলেছিলেন হানি সিং। তাঁর সঙ্গে এক দশকের বিবাহিত জীবন শালিনীর, তা সত্বেও তিনি তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধেও গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন, যার জন্য তিনি খুবই দুঃখিত! তিনি আরও বলেন, তাঁর শিল্পী বন্ধু ও সহযোগীরাও তাঁর স্ত্রী’কে বহুদিন ধরে চেনেন। সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানান, যাঁরা বিপদের দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন তাঁদের। উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর আদালতে স্বশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি আদালত। আদালতের পক্ষ থেকে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে, যতই তিনি জনপ্রিয় হননা কেন, আইন ঊর্ধ্বে কেউ নন!

হানি সিংয়ের পোস্ট :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago