Entertainment

Medinipur: ‘পুষ্পা’ নিয়ে বাড়াবাড়ি অথচ দেবের ‘খাদান’-এ অরুচি! খড়্গপুরের হলে প্রতিবাদ ভক্তদের; ফাটল বাজি, বাজল ঢোল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বর ‘রেল শহর’ খড়্গপুরের বোম্বে সিনেপ্লেক্সে ঢাক-ঢোল বাজিয়ে, বাজি ফাটিয়ে ‘পুষ্পা-টু’ সিনেমার শুভ মুক্তি উদযাপন করেছিলেন ‘তেলগু সুপারস্টার’ আল্লু অর্জুনের ভক্তরা। শুধু তাই নয়, সিনেমা হলের (সিনেপ্লেক্সের) বাইরে আল্লু অর্জুনের বড় বড় কাট-আউট থেকে ‘পুষ্পা-টু’-র একাধিক হোর্ডিং, ব্যানার, পোস্টারও লাগানো হয়েছিল হল কর্তৃপক্ষের তরফে। সেই জায়গাতেই বাংলার ছেলে হয়েও ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরে ব্রাত্য, উপেক্ষিত দেব ওরফে দীপক অধিকারী। অজ, শুক্রবার (২০ ডিসেম্বর) তাঁর ‘খাদান’ সিনেমা মুক্তি পেয়েছে বোম্বে সিনেপ্লেক্সেও। অথচ, অভিনেতা দেবের কাট-আউট তো দূরের কথা, ‘খাদান’ সিনেমারও কোনও হোর্ডিং, পোস্টার বা ব্যানারের দেখা মিললো না বোম্বে সিনেপ্লেক্সের বাইরে!

দুধ দিয়ে স্নান করানো হল দেব-কে:

আবেদন:

শুক্রবার বিকেলে এই অভিযোগেই উত্তাল হয় সিনেমা হল চত্বর। দেব অনুগামী তথা ভক্তরা (ফ্যানেরা) বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ‘পুষ্পা-টু’র পোস্টার আছে, শাহরুখ খানের একটি নতুন সিনেমার (মুফাসা/MUFASA) পোস্টারও লাগানো হয়েছে; কিন্তু দেব বা তাঁর ‘খাদান’ সিনেমার কোনও হোর্ডিং, পোস্টার, ব্যানার, কাট-আউট নেই! এরপরই, চাপে পড়ে ভেতর থেকে একটি বড় হোর্ডিং এনে বাইরে রাখা হয়। তারপরই ক্ষোভ কিছুটা প্রশমিত হয় দেব-ভক্তদের। হলের বাইরে ঢাক-ঢোল বাজিয়ে, বাজি ফাটিয়ে খাদানের মুক্তি উদযাপন করেন দেবের ভক্তরা। শুধু তাই নয়, দেবের ছবি দুধ দিয়ে স্নান করিয়ে ‘অভিষেক’-ও করেন ভক্তরা!

বিজ্ঞাপন (Advertisement):

দেব-ভক্তদের উল্লাস:

অসিত পাল সহ খড়্গপুর শহরের বাসিন্দারা তথা দেবের ভক্তরা বলেন, “বাংলার ছেলের সিনেমা। সেটাও আবার বিগ বাজেটের। তা সত্ত্বেও হল কর্তৃপক্ষের এই উদাসীনতায় আমরা অবাক! অথচ, দক্ষিণী সিনেমা নিয়ে বিশাল বাড়াবাড়ি হয়েছে। সেটা হতেই পারে, আমরা না বলছি না। কিন্তু, বাংলার ছেলের সিনেমা নিয়ে এত অনীহা কেন? আমরা তাই বিক্ষোভ দেখাতে বাধ্য হই।”

কোথাও ছিলেন না দেব বা খাদানের পোস্টার:

বিক্ষোভের পর খাদানের হোর্ডিং:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago