Communication

ফুঁসছে ঝুমি নদী! ঘাটাল পৌরসভার ১২ টি ওয়ার্ড জলমগ্ন, আষাঢ়ের প্রথম সপ্তাহেই নামলো নৌকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: আষাঢ়স্য প্রথম দিবসে যে বর্ষণ শুরু হয়েছিল, তা চলছে চতুর্থ দিবসেও। আর, ইয়শ (Yaas) পরবর্তী সময়ে টানা তিন-চারদিনের এই বৃষ্টিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে! ঘাটাল শহরে জল ঢুকছে হু হু করে। ইতিমধ্যে, ১০ টি ওয়ার্ড সম্পূর্ণভাবে এবং ২ টি ওয়ার্ড আংশিকভাবে জলমগ্ন হয়ে পড়েছে। ৩ টি ওয়ার্ডে যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা। সরকারি ভাবেই এই নৌকা নামানো হয়েছে। অন্যদিকে, ঘাটাল শহরের পুরাতন বাসট্যান্ড এলাকার দোকানদাররা দোকান থেকে জিনিসপত্র নিরাপদ জায়গায় সরাতে শুরু করেছে। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফের একটি টিমকে। এছাড়াও, প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে প্রশাসন। অপরদিকে, ঝুমি নদীর জলে প্লাবিত হয়েছে ঘাটাল ব্লকের মনশুকা-১, মনশুকা-২, ইড়পালা ও সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এভাবে, টানা আরো দু’একদিন বৃষ্টি হলে কিংবা জলাধার থেকে আরও বেশি জল ছাড়লে ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে!

ঘাটাল জলমগ্ন :

প্রসঙ্গত উল্লেখ্য, অতিবৃষ্টি হলেই ফি বছর বন্যা পরিস্থিতি তৈরি হয় ঘাটালে। শিলাবতী, রূপনারায়ণ, ঝুমি, কেঠিয়া নদীর জলে প্লাবিত হয় ঘাটাল শহর সহ গ্রামীণ এলাকা। এবার অবশ্য, ঝুমি নদী প্রথম থেকেই ভয়াবহ রূপ ধারণ করেছে। হুগলি জেলার গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীতে অতিরিক্ত জল বাড়ায় ঝুমি নদী ফুঁসছে! ফলে, প্লাবিত হয়েছে মনশুকা, সুলতানপুর, ইড়পালা সহ কিছু এলাকা। ঘাটালের মনশুকা এলাকায় জলের তোড়ে ঝুমি নদীর উপর থাকা দুটি বড় কাঠের সেতু ভেঙে গেছে। অবশ্য, বেশ কিছু বাঁশের সাঁকো ভেঙেছে ডেবরা, গড়বেতা ও মেদিনীপুর সদর ব্লক এলাকাতেও। নদী বাঁধে নজরদারি চালাচ্ছে সেচ দপ্তর। অন্যদিকে, ঘাটালের পরিস্থিতির মোকাবিলায় তৎপর ঘাটাল ব্লক ও মহকুমা প্রশাসন। ঘাটালের মহকুমা শাসক শৌভিক চট্টোপাধায় জানিয়েছেন, “প্রাথমিক ভাবে বৈঠক করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘাটাল পৌরসভা এলাকায় জল ঢুকতে শুরু করেছে। মশুকার দিকে কিছু এলাকায় জল ঢুকেছে। তবে এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করে নিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ঘাটালে একটি এনডিআরএফ এর টিম রয়েছে। পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।”

প্রস্তুত এন ডি আর এফ টিম :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago