Passed Away

করোনা যুদ্ধে হেরে গেলেন মিলখা! স্ত্রী’র মৃত্যুর এক সপ্তাহের মধ্যে একই গন্তব্যে পাড়ি দিলেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৯ জুন: করোনা যুদ্ধে হেরে গেলেন ভারতবর্ষের কিংবদন্তি ক্রীড়াবিদ (অ্যাথলিট) মিলখা সিং (Milkha Singh)। শনিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি! বয়স হয়েছিল ৯১ বছর। কোভিড জয় করে বাড়ি ফিরেও শেষ পর্যন্ত কোভিড পরবর্তী শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে জীবন-যু্দ্ধে হেরে গেলেন বিশ্বখ্যাত এই অ্যাথলিট। উল্লেখ্য যে, তাঁর স্ত্রী নির্মল কৌর (ভারতীয় ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক) গত ১৩ ই জুন করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

মিলখা সিং :

নির্মল কৌর :

উল্লেখ্য যে, গত প্রায় এক মাস ধরে মিলখা ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। ৩০ মে করোনা মুক্ত হয়েছিলেন মিলখা সিং। কিন্তু, ৪ ঠা জুন থেকে পুনরায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দু’দিন আগেই মিলখাকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এর (PGIMER) কোভিড আইসিইউ থেকে সাধারণ আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু, ফের মিলখার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আচমকাই তাঁর জ্বর আসে ও সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। কোভিড পরবর্তী উপসর্গের জন্যই জীবনের ট্র্যাক থেকে ছিটকে গিলেন মিলখা। অন্যদিকে, গত ১৩ ই জুন মিলখা-পত্নী নির্মল প্রয়াত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলখা সিংয়ের প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছেন! তিনি টুইট করেছেন, “মাত্র কয়েকদিন আগেই (৪ ঠা জুন) ওনার সাথে কথা হয়েছিল, তখনও ভাবিনি এটাই শেষ কথা!”

প্রধানমন্ত্রীর টুইট :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago