Communication

National Highway: মেদিনীপুর থেকে সহজেই শিলিগুড়ি! শিল্পের প্রসারে নতুন জাতীয় সড়কের পরিকল্পনা, আশায় বণিক মহল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: নতুন জাতীয় সড়কের (National Highway) পরিকল্পনা। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের সাথে উত্তরবঙ্গের শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হতে চলেছে! প্রস্তাব অনুযায়ী, খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গীর মোড় থেকে শিলিগুড়ি অবধি হবে এই জাতীয় সড়ক। পরিকল্পনা অনুযায়ী, এই জাতীয় সড়ক ছুঁয়ে যাবে কেশপুর, চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, নবদ্বীপ, বহরমপুর, ফারাক্কা, মালদহ, রায়গঞ্জ ইসলামপুর। ফলে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের শিল্পের প্রসার ঘটবে নিঃসন্দেহে! মনে করছে বণিক মহল। এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পদস্থ কয়েকজন আধিকারিক জানিয়েছেন, “খড়্গপুর-শিলিগুড়ি একটি আর্থিক করিডর (Economic Corridor) তৈরি হওয়ার কথা রয়েছে।” কেন্দ্রীয় সরকারের ‘ভারতমালা’ প্রকল্পে এই আর্থিক করিডরকে অনুমোদন দেওয়া হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

চৌরঙ্গীর মোড় (প্রতীকী ও নিজস্ব ছবি) :

প্রসঙ্গত উল্লেখ্য, সারা দেশে ৪৪ টি আর্থিক করিডর তৈরীর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তার মধ্যে, খড়্গপুর-শিলিগুড়ি আর্থিক করিডর অন্যতম। ‘ভারতমালা’ প্রকল্পে ইতিমধ্যে তা অনুমোদিত হয়েছে। ছয়-লেন বা চার-লেন এর রাস্তা হতে পারে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী, এই জাতীয় সড়কে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগে যান চলাচল করতে পারবে। এই জাতীয় সড়কের ৫৬.৫ কিলোমিটার রাস্তা পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়েছে বলেও জানা গেছে। এর মধ্যে, এই জেলার ৫ টি ব্লকের ১১৫ টি মৌজার কিছু কিছু জমি রয়েছে। ব্লক ৫ টি হল- খড়্গপুর-২, মেদিনীপুর সদর, কেশপুর, চন্দ্রকোনা- ১ ও চন্দ্রকোনা- ২। জানা গেছে, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এলে, জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে। সেক্ষেত্রে, জমি অধিগ্রহণের নতুন আইন অনুযায়ী তা অধিগৃহীত হবে। জমিদাতারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন। উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুরের চৌরঙ্গী’র উপর দিয়ে ইতিমধ্যে দু’টি জাতীয় সড়ক গিয়েছে- ৬ নং ও ৬০ নং। এই দু’টি জাতীয় সড়ক থেকে অনেক ঘুরপথে শিলিগুড়ি যাওয়া যায়। নতুন জাতীয় সড়ক হলে চৌরঙ্গী থেকে আরও সহজেই খড়্গপুর ও হলদিয়া শিল্পতালুক সহ দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা সুগম হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

হবে নতুন জাতীয় সড়ক (প্রতীকী ও সংগৃহীত ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago