Salboni

Salboni: প্রত্যন্ত জঙ্গলমহল শালবনীতে ই-রিক্সার মাধ্যমে বর্জ্য সংগ্রহ, উৎপাদিত জৈব সারে লাভের মুখ দেখছে পঞ্চায়েত সমিতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত শালবনীতেও এবার ই-রিক্সার মাধ্যমে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হল। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম-কে কাজে লাগিয়ে শুরু হয়েছে কঠিন বর্জ্য নিষ্কাশনের কাজও এবং এই কাজে রীতিমতো লাভের মুখও দেখছে শালবনী পঞ্চায়েত সমিতি। এমনটাই জানিয়েছেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি। উল্লেখ্য যে, গত ৩ বছর আগেই শালবনীতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম-কে কাজে লাগিয়ে বর্জ্য পৃথকীকরণ ও নিষ্কাশনের কাজ শুরু হয়েছিল। তা থেকে বেরনো জৈব সার এবং ব্যবহারযোগ্য বর্জ্য বিক্রি করে লাভের মুখও দেখেছে পঞ্চায়েত সমিতি। তবে, পূর্বের ব্যবস্থায় বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের কাজ বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। তাই এই কাজের জন্য এবার টোটো বা ই-রিক্সাকে কাজে লাগিয়ে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।

বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ :

শনিবার থেকে প্রাথমিক পর্যায়ে শালবনী পঞ্চায়েত সমিতির অধীন শালবনী এবং চকতারিনীর বিভিন্ন দোকান সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোটেল প্রভৃতি জায়গা থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। পরবর্তীকালে শালবনী বাজার ও আশেপাশের ২ টি গ্রামের প্রতিটি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ। তিনি এও জানিয়েছেন, আগামীদিনে শালবনী ব্লকের অন্যান্য অঞ্চল বা গ্রামেও এই প্রক্রিয়া চালু করার চেষ্টা করা হবে। উল্লেখ্য যে, সংগৃহীত বর্জ্য পদার্থ সরাসরি চলে যাচ্ছে পঞ্চায়েত সমিতি দ্বারা পরিচালিত গোটকলায় অবস্থিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পে। সেখানে জৈব বর্জ্য থেকে জৈব সার তৈরীর প্রক্রিয়া হয়। অপরদিকে, অজৈব বর্জ্য বাছাই করে, যেগুলি পুনর্ব্যবহারযোগ্য সেগুলিকে বিক্রয় এবং বাকি পদার্থকে ডাম্পিং করা হয়। এই কাজ গত তিন বছর ধরে চললেও, বর্জ্য সংগ্রহের কাজ বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। তাই, এবার পঞ্চায়েত সমিতির উদ্যোগে দুটি ই-রিক্সা কিনে, তা দিয়ে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।

শালবনীতে বর্জ্য সংগ্রহের কাজ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago