Communication

Paschim Medinipur : বেহাল রাজ্যসড়ক! পথ অবরোধ করতে বাধ্য হল পশ্চিম মেদিনীপুরের স্কুল পড়ুয়ারা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: বেহাল রাজ্য সড়ক! কাজ হয়নি কোনো আবেদন-নিবেদনেই। তাই বাধ্য হয়েই বুধবার রাজ্য সড়ক অবরোধ করল স্কুল পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের সিমলা এলাকার পলাশচাবড়ী-শ্রীনগর সড়কে।সিমলা সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ও স্কুল পড়ুয়ারা মিলে বুধবার দুপুরে পথ অবরোধ শুরু করে। শেষ পর্যন্ত, পুলিশ ও বিডিও’র হস্তক্ষেপে অবরোধ ওঠে।

পথ অবরোধ পড়ুয়াদের :

অভিযোগ, চন্দ্রকোনা থেকে পলাশচাবড়ী ভায়া শ্রীনগর হয়ে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাস, ট্রাক সহ একাধিক স্কুলের পড়ুয়া যাতায়াত করে এই সড়কের উপর দিয়ে। এলাকাবাসী জানান, বর্তমানে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের কেঠিয়া ব্রিজ খারাপ হওয়ায়, ভারী যানবাহনও শ্রীনগর-পলাশচাবড়ী রাস্তা দিয়েই যাতায়াত করে দীর্ঘ দিন ধরে। যার ফলে পলাশচাবড়ি শ্রীনগর রাস্তাটির উপরে যথেষ্ট চাপ বেড়েছে। কিন্তু, সেই রাজ্য সড়কেরই বেহাল দশা! যার জেরে যাতায়াতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে পথচলতি মানুষদের। আর, এই বেহাল সড়কের জেরে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। কিন্তু, হুঁশ নেই প্রশাসনের! তাই, বুধবার বেহাল রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হল পড়ুয়া থেকে গ্রামবাসীরা। পথ অবরোধের জেরে বন্ধ হয়ে পড়ে যানচলাচল। দীর্ঘক্ষণ অবরোধের পর ঘটনাস্থলে পৌঁছন চন্দ্রকোনা থানার পুলিশ, ব্লকের বিডিও। পুলিশ ও বিডিওর প্রতিশ্রুতিতে অবশেষে অবরোধ তুলে নেয় পড়ুয়া ও গ্রামবাসীরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago