Communication

Varanasi Kolkata Corridor: ‘ভারতমালা’ প্রকল্পে বারাণসী-কলকাতা নতুন করিডোর! পশ্চিম মেদিনীপুরের চারটি ব্লকের উপর দিয়ে যাবে, হবে জমি অধিগ্রহণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: কেন্দ্রের ‘ভারতমালা’ প্রকল্পে (Bharatmala Project) খড়্গপুর-শিলিগুড়ি করিডোর (Kharagpur Siliguri Corridor)ছাড়াও, আরো একটি করিডোর বা এক্সপ্রেসওয়ে (Expressway/National Highway) যাবে পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে। জেলা প্রশাসন সূত্রে মঙ্গলবার জানা গেছে, বারাণসী থেকে কলকাতা (Varanasi Kolkata Corridor) পর্যন্ত ৫৭৫ কিলোমিটার দীর্ঘ নতুন একটি এক্সপ্রেসওয়ে বা জাতীয় সড়ক তৈরির কাজ শুরু হতে পারে ২০২৩ সালের শুরুতে‌। আর, এই এক্সপ্রেসওয়ের ৫৮.৭ কিলোমিটার রাস্তা পশ্চিম মেদিনীপুর জেলার চারটি ব্লকের উপর দিয়ে যাবে বলে জানা গেছে। সেজন্য ওই চারটি ব্লকে জমি অধিগ্রহণ করা হবে। মঙ্গলবার এই বিষয়ে প্রাথমিক একটি বৈঠক হয়েছে রাজ্যের সঙ্গে জেলা প্রশাসনের। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “প্রস্তাবিত জাতীয় সড়ক নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠক হয়েছে।”

প্রতীকী ছবি :

প্রসঙ্গত উল্লেখ্য, ‘ভারতমালা’ প্রকল্পে সারা দেশে ৪৪-টি নতুন আর্থিক করিডোর (Economical Corridor) তৈরীর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তার‌ মধ্যেই অন্যতম, খড়্গপুর শিলিগুড়ি করিডোর (৫১৬ কিলোমিটার) এবং বারাণসী কলকাতা করিডোর (৫৭৫ কিলোমিটার)। এই দু’টি করিডোর পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে যাবে। প্রথম ক্ষেত্রে ৫৬.৫ কিলোমিটার এবং দ্বিতীয় ক্ষেত্রে ৫৮.৭ কিলোমিটার রাস্তা এই জেলার উপর দিয়ে যাবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। রাস্তা হবে ফোর লেনের। সর্বোচ্চ ১০০-১২০ কিলোমিটার গতিবেগে যান চলাচল করতে পারবে। স্বভাবতই, উচ্ছ্বসিত এই জেলার বণিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। উল্লেখ্য, খড়্গপুর শিলিগুড়ি করিডোরের ক্ষেত্রে ইতিমধ্যে জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে। পুজোর পর-ই সম্ভবত অধিগ্রহণের কাজ শুরু হবে। ৫-টি ব্লকে (খড়্গপুর-২, মেদিনীপুর সদর, কেশপুর, চন্দ্রকোনা-১ ও চন্দ্রকোনা-২)’র ১১৫-টি মৌজায় হবে জমি অধিগ্রহণ। অপরদিকে, বারাণসী কলকাতা সড়ক-টি জেলার ৪-টি ব্লকের উপর দিয়ে যাবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই চারটি ব্লক হল- গড়বেতা-১ নং, চন্দ্রকোনা ১ ও ২ নং এবং ঘাটাল। তারপর, তা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে কলকাতাগামী জাতীয় সড়কে সঙ্গে মিশে যাবে। উত্তরপ্রদেশ থেকে বিহার, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় প্রবেশ করবে নতুন এই জাতীয় সড়ক (National Highway/ Expressway)। এমনটাই জানা গেছে, জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে। সেজন্যই, চারটি ব্লকে জমি অধিগ্রহণের বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সবকিছু চূড়ান্ত হয়ে গেলেই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি সহ পরবর্তী প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago