Jammu and Kashmir

ফের রক্তাক্ত ভূস্বর্গ! স্কুলে ঢুকে জঙ্গিদের অতর্কিত হামলায় নিহত দুই শিক্ষক

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৭ অক্টোবর: ফের রক্তাক্ত হয়ে উঠলো ভূস্বর্গ! বৃহস্পতিবার সকালে স্কুলে ঢুকে দুই শিক্ষককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের ইদগাহ এলাকার গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে। সূত্র মারফত জানা গিয়েছে যে, স্কুলের প্রিন্সিপালের অফিসে বৈঠকের সময় হঠাৎই সেখানে প্রবেশ করে দুই জঙ্গি। তারপরেই দু’জন শিক্ষককে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা।

ওমর আবদুল্লার টুইট :

পুলিশ জানিয়েছে যে, মৃত দুই শিক্ষকের নাম সতিন্দর কৌর এবং দীপক চাঁদ। তাঁরা দু’জনেই আলোচীবাগের বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ওমর আবদুল্লা। পাশাপাশি, “দ্য জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টি” এই হামলার তীব্র নিন্দা করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই শ্রীনগর ও বান্দিপোরাতে তিনজন অসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। চলতি বছরে এখনও পর্যন্ত ২৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে।

কাশ্মীর (প্রতীকী ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago