Corona Update

দেশ ও রাজ্য জুড়ে দ্বিতীয় ঢেউয়ের দাপট আরও কমলো, কমলো মৃত্যুর সংখ্যাও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১১ জুন:দেশজুড়ে ফের কমলো দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি, কমেছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার যে সংখ্যাটা একলাফে ৬ হাজার পেরিয়ে গিয়েছিল, শুক্রবার তা নেমে এসেছে অনেকটাই। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৩৪০৩ জনের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১১ লক্ষ ২১ হাজার ৬৭১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন। এখনও পর্যন্ত করোনার কবল থেকে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৭৩ জন। পাশাপাশি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩। ইতিমধ্যে দেশের ২৪ কোটি ৬০ লক্ষ ৮৫ হাজার ৬৪৯ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যেও ক্রমশ নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ২৭৪ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৮৭ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ৬৪২। গত একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৭০ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭. ৮৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৬৬ হাজার ২৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago